চট্টগ্রাম: গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে বায়েজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন পেয়ে বায়েজিদ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি শুরু হয়। এর মধ্যে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আরও অনেকে আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।







