স্টাফ রিপোর্টার:তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫—২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস দিনাজপুরের আয়োজনে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চবিদ্যালয় সংলগ্ন পুকুরে দিনব্যাপি সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়। গতকাল আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক হারুন—উর—রশীদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যেমিক শিক্ষা অফিসার মোঃ নূর আলম, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবত্তর্ী, গোলাম মোস্তফা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, ফুলবাড়ী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলী বাবলু। উল্লেখ্য, ফুলবাড়ি উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের বালক ও বালিকা প্রায় ৭০ জন প্রতিযোগী ৪ টি স্টাইলে বিভিন্ন বয়সের ক্যাটাগরিতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







