মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট বাজারের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জিয়াউর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার মন্দা এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া এলাকায় বসবাস করছিলেন এবং পেশায় তিনি রিকশাচালক ছিলেন।
জোরারগঞ্জ থানা পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে ডোবায় ভাসমান মানুষের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। মৃগীরোগে আক্রান্ত জিয়া গত ১১ নভেম্বর সকালে রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘গত মঙ্গলবার সকালে ও রাতে স্থানীয়রা জিয়াউর রহমানকে ওই ডোবা থেকে লাকড়ি তুলতে দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগীরোগের কারণে তিনি ডোবায় পড়ে মারা যান। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








