সংবাদ বিজ্ঞপ্তি
আজ ১৬ই নভেম্বর বাংলাদেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক প্লাটফর্মের একটি অনলাইন সভা সংগঠনের মুখ্য সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সভা থেকে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের স্মরণে একটি শোক প্রস্তাব আনা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিডিআরপি’র মুখ্য সম্পাদক মাসুদ রানা মুক্তিযুদ্ধে জগৎজ্যোতি দাসের বীরত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শহীদ জগৎজ্যোতি দাস মুক্তিযুদ্ধে ভাটি বাংলার গেরিলা বাহিনীর কমান্ডার এবং পরবর্তীতে ‘দাস পার্টি’ গঠন করে ও এর নেতৃত্ব দিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সংগ্রাম পরিচালনা করেন। পাকবাহিনীর বিরুদ্ধে এক অকুতোভয় সম্মুখযুদ্ধে ‘৭১-এর ১৬ নভেম্বর জগৎজ্যোতি দাস নিহত হন। আমাদের মুক্তিযুদ্ধে তাঁর যে-বীরত্বপূর্ণ ভূমিকা, সেই হিসেবে আমরা তাঁকে ততটা স্মরণ করি না। দেশের জন্য জগৎজ্যোতি দাসের ভূমিকা আমাদের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মাসুদ রানা জগৎজ্যোতি দাসের ভূমিকাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।







