Friday, November 6, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home কবিতা/ছড়া/সাহিত্য

আমার পরিচিত এক ভদ্রলোক, ব্যবসায়িক সুত্রে আলাপ হয়ে পরে ঘনিষ্ঠ বন্ধু হয়ে গিয়েছেন।

admin by admin
April 24, 2026
in কবিতা/ছড়া/সাহিত্য, বিশেষ সংবাদ, লাইফস্টাইল
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

 পঞ্চাশোর্ধ বিপত্নীক। একটি পুত্র সন্তান বোর্ডিং স্কুলে পড়ে। এক সন্ধ্যায় তিনি আমার বাড়িতে এসে হাজির। একটা বিয়ের কার্ড এগিয়ে দিয়ে বললেন তিনি বিয়ে করছেন, তারিখ আর অনুষ্ঠানের স্থান বলে দিলেন। আমি তাঁকে অভিনন্দন জানিয়ে পাত্রী সম্মন্ধে বিশদ জানতে চাইলাম। তিনি মুচকি হেসে বললেন, বিয়ের পরে কথা হবে আজ বড় তাড়া।

নির্দিষ্ট তারিখে সস্ত্রীক গেলাম অনুষ্ঠানে। খাওয়া শেষে নব বধুকে দেখলাম, যথেষ্ঠ সুন্দরী, বয়েস বড় জোর পঁচিশ হবে। বন্ধুর তুলনায় বয়েস বেশ কম মনে হলো। পরে আরো জানলাম নববধুর একটি পা নেই। আমি এবার বুঝলাম বিয়ে কিভাবে হলো, দায় মুক্তির বিবাহ।

বিয়ের মাস খানেক পর তিনি ব্যবসায়ীক কাজে আমার অফিসে এলেন।

কাজের শেষে নিজেই তাঁর বিয়ের কথা তুললেন। আমি এখানে বাকি আলাপ তাঁর নিজের জবানিতে দিচ্ছি।

আমার স্ত্রী গত হয়েছেন বারো বছর আগে। শিশু সন্তানকে নিয়ে আমি একা হয়ে পড়লাম। অনেকেই বার বার আমাকে পুণরায় বিয়ে করার তাগিদ দিয়েছিলেন, আমি পুত্রের মুখ চেয়ে রাজী হইনি। তবে শারীরিক চাহিদার কারনে মাঝে মাঝে বারোবনিতার সংগ নিতাম। আমার এক বিশ্বস্ত লোক আমাকে নির্দিষ্ট কিছু বাড়িতে নিয়ে যেতো যেখানে গেলে বোঝাই যেতো না সেখানে দেহ ব্যবসা হয়। কয়েকটি মেয়ে থাকতো, তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে সময় কাটিয়ে ফিরে আসতাম।

এমনই করে বছর তিনেক কাটানোর পর, আমার বিশ্বস্ত লোকটি জানালো যে সে একটি নতুন ঠিকানা পেয়েছে, সেখানে কিছু নতুন মেয়ের সন্ধান পেয়েছে।

এক সন্ধ্যায় আমি গেলাম তার সাথে, এক অভিজাত এলাকায় বাড়িটি। যে ঘরে নিয়ে গেল সেখানে সাতটি মেয়ে কয়েকটি সোফায় বসে নিজেদের মধ্যে আলাপ করছিল। অদুরে আরেকটি মেয়ে দুটি বাচ্চাকে সংগ দিচ্ছিল। সেই মেয়েটির বেশভূষা অন্য মেয়েদের তুলনায় যথেষ্ট মার্জিত। আমি সবাইকে দেখলাম, দেখে আমি পাশের আরেকটি ঘরে গেলাম। সেখানে একটি লোক এসে দাঁড়ালো, বলল, বলেন স্যার কারে আপনার চাই আমি ডেকে আনছি, পছন্দ না হইলে আমাদের কাছে আরো মেয়ে আছে। আমি বললাম, যে মেয়েটি বাচ্চা কোলে বসে আছে তাকে চাই। একথা শুনে লোকটি চমকে উঠল। বলল, না স্যার এটা কোনো মতেই সম্ভব না। আমি জোর দিয়ে বললাম, আমি ওই মেয়েটিকেই চাই। একথা বার দুয়েক বলার পর লোকটি বলল, আপনি একটু বসেন, আমি আমাদের সর্দারণীরে ডাকি। কিছু পরে বেশ স্থুলকায়া মধ্য বয়েশী এক মহিলা এসে আমার সামনে বসলো। তার গা ভর্তি সোনার গহনা, মনেই হবেনা বারোবনিতা । আমার কথা শুনে সে বলল, ওই মেয়েটিকে কোনো মতেই দিতে পারবো না। কারন জানতে চাইলে বলল, মেয়েটির একটা পা নেই, খুব ছোট বেলায় দুর্ঘটনায় একটি পা হারিয়েছে। দারিদ্রের কারনে তার মা তাকে আমার কাছে রেখে গেছে। সেই থেকে সে আমার কাছেই থাকে বাচ্চাদের দেখাশোনা করে। আমি আবার বললাম, ঠিক আছে, তুমি তাকে আমার কাছে পাঠাও আমি এখানে বসে শুধু কথা বলে চলে যাবো। যা টাকা লাগে দেবো। মহিলা থ মেরে আমার দিকে তাকিয়ে থেকে বলল, এক ঘন্টায় দু’হাজার টাকা দিতে হবে। আমি তাতেই রাজি হলাম। সে তখন দালালকে বলল, এই শিউলিরে এখানে নিয়ে আয়।

কিছুপরে একটা ক্রাচে ভর দিয়ে শিউলি আমার কাছে এলো। আমার সামনে একটা সোফায় মাথা নিচু করে বসল। আমি মোহিত হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি শিউলির দিকে। সাধারণত বারবনিতারা এমন হয় না। আমি তার সাথে কথা বলতে লাগলাম। সে খুব সামান্যই উত্তর দিচ্ছিল। এক ঘন্টা কেটে গেল। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। সারা রাত ঘোরের মধ্যে কাটালাম, শিউলির কথা ভাবতে ভাবতে এক ফোঁটা ঘুমাতে পারলাম না। পরের দিন সকাল থেকে সারাটা দিন ঠিক মতো কাজে মন বসাতে পারলাম না। সন্ধ্যা হতেই গিয়ে হাজির হলাম শিউলিদের ডেরায়। সর্দারণীকে বললাম, আজ যতক্ষন খুশি বসবো। সে বলল, ঠিক আছে বসেন, তয় সেই আগের হিসাব, ঘন্টায় দু হাজার টাকা।

এই ভাবে কোনো দিন ছয় হাজার, কোনো দিন চার হাজার টাকা করে খরচ করেছি। পরপর দশ দিন গেছি। শেষ দিন সর্দারণীকে ডাকলাম, বললাম আমি শিউলিকে কিনে নেবো কি দাম নেবে বলো। সর্দারণী বলল, কেন আপনি কি তারে দিয়া ব্যবসা করবেন? কথাটা শুনে মনে হলো এক চড় বসিয়ে দেই তার গালে। অনেক কষ্টে রাগ চেপে বললাম, কতো টাকা লাগবে তাই বলো। সে বলল, দুই লাখ দিবেন। আমি সেদিন টাকা সাথে নিয়ে গিয়েছিলাম। ব্যাগ খুলে টাকাটা তার হাতে দিয়ে শিউলির হাত ধরে বেরিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসে তাকে বললাম আমি তাকে বিয়ে করবো। এবার শিউলি বেঁকে বসল বলল, আপনার কি মাথা খারাপ হইসে, সমাজ কি বলবে। আমি বললাম সে ভাবনা আমার। অনেক বুঝিয়ে তাকে রাজি করালাম।

সাত দিন পর শিউলিকে নিয়ে আবার তাদের ডেরায় গেলাম। সর্দারণী আমাকে দেখে মুচকি হেসে বলল, কি খায়েস মিটে গেল বুঝি, তয় টাকা কিন্তু ফেরৎ পাইতেন না। আমি তাকে বললাম, তোমাদের সবাইকে নেমন্তন্ন করতে এসেছি। আগামী মাসে পনেরো তারিখে আমার আর শিউলির বিয়ে। এ কথা শুনে সারা বাড়িতে হুল্লোড় শুরু হয়ে গেল। মেয়েগুলি বলল, আমরা সবাই মিলে কনের গায়ে হলুদ দিবো, বিয়ের কনে সাজাবো। আমি বললাম, আমার পেল্লায় তিনটে ঘর তোমাদের ছেড়ে দেবো, তোমরা যেদিন থেকে খুশি এসো। সব শুনে সর্দারণী মুচকি হাসলো।

সব কিছু করলো মেয়েগুলিই। আমার কিচ্ছু করতে হয় নি। আমি যখন যেমন টাকা চেয়েছে দিয়েছি। বিয়ের দিন সন্ধ্যায় তারা সবাই সেজেগুজে শিউলির চারদিকে ঘিরে গান করতে লাগলো। এমন সময় সর্দারণী এসে হাজির। আমাকে আড়ালে ডেকে নিয়ে দুলাখ টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে বলল, এটা আমি কনেরে দিলাম। আমি প্রবল আপত্তি করলাম।

সর্দারণী বলল, দেখেন হইতে পারি আমরা নরকের কীট হইয়া গেসি তবু আমাদেরও বিবেক আসে, আমাদের মন আসে, হৃদয় আসে। আপনি শিউলিরে পায়ে স্থান দিসেন এর চাইতে বড় কিছু আমাদের পাওয়ার নাই। আপনার কাছে শুধু একটা অনুরোধ তারে আপনি কখনও ফেলায়া দিয়েন না।

Views: 477

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

by admin
November 6, 2026
0
13

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা খাগড়াছড়ি প্রতিনিধি :  খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের...

বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন

বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন

by admin
November 6, 2026
0
22

ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ,আরিফুর রহমান আরিফ,বাপসনিউজ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গত মংগলবার,৩ নভেম্বর ২০২৬,অনুষ্ঠিত জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর ডিস্ট্রিক্টে পুনর্নির্বাচিত...

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স

by admin
November 6, 2026
0
4

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ,আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের...

প্রথম আফ্রিকান-আমেরিকান স্পাীকার হওয়ার পথে নিউইয়র্কের হাকিম জেফ্রিস

প্রথম আফ্রিকান-আমেরিকান স্পাীকার হওয়ার পথে নিউইয়র্কের হাকিম জেফ্রিস

by admin
November 6, 2026
0
10

প্রথম আফ্রিকান-আমেরিকান স্পাীকার হওয়ার পথে নিউইয়র্কের হাকিম জেফ্রিস হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ...

আরব আমিরাত দুবাই জমকালো আয়োজনে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আরব আমিরাত দুবাই জমকালো আয়োজনে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

by admin
November 5, 2026
0
9

আরব আমিরাত দুবাই জমকালো আয়োজনে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি সংযুক্ত আরব...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট?

by admin
November 4, 2026
0
12

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট? হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে November 6, 2026
  • পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি November 6, 2026
  • কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা November 6, 2026
  • মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত November 6, 2026
  • বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি November 6, 2026
  • খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা November 6, 2026
  • আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি। এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। November 6, 2026
  • গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা November 6, 2026
  • বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন November 6, 2026
  • ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে? November 6, 2026
  • পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স November 6, 2026
  • ” স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল সভা শনিবার,৭ নভেম্বর November 6, 2026
  • প্রথম আফ্রিকান-আমেরিকান স্পাীকার হওয়ার পথে নিউইয়র্কের হাকিম জেফ্রিস November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট টিম কেনেডি November 6, 2026
  • বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা November 6, 2026
  • চাটখিলে রাষ্ট্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে জুয়েলের উদ্যোগে সমাবেশ ও মিছিল November 6, 2026
  • আরব আমিরাত দুবাই জমকালো আয়োজনে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। November 5, 2026
  • কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজিতপুর মন্দির প্রাঙ্গণে সচেতনতামূলক কর্মসূচি November 5, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির দুই মুসলিম নারী রশিদা তলাইব ও ইলহান ওমর। November 5, 2026
  • চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন November 5, 2026
  • চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় November 5, 2026
  • খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল। November 4, 2026
  • রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট? November 4, 2026
  • ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র November 4, 2026
  • আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ! November 4, 2026
  • ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা November 4, 2026
  • বাংলাদেশ এখন অস্থিরতায়: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি November 4, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

      চৌদ্দগ্রামের ছাতিয়ানী ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে

      November 6, 2026
      পীরযাত্রাপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি

      পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি

      November 6, 2026
      কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

      কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

      November 6, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d