রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৫টা ২২ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এছাড়া কেউ হতাহত হয়েছে কি না, সে সম্পর্কেও এখনো নিশ্চিত তথ্য নেই।







