বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তফসিল স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. মোহ্সীন আহসান।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান, নির্বাচন কমিশনার মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. মোহসিনা আহসান, মো. হাসান আলী ও ড. প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার ড. মোহ্সীন আহসান বিফ্রিং এ আরো বলেন, হলভিত্তিক ভোটার তালিকার অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তপশিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে।
কমিশন অভিযোগ করেন যে, হল ভিত্তিক ভোটার তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর উক্ত দপ্তর হতে যে ভোটার তালিকা ও হল সংযুক্তি সম্পর্কিত নথিপত্র প্রদান করা হয়েছে তাতে একাধিক গুরুতর অসঙ্গতি, ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ভুল ও অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা নির্বাচনী ন্যায়সংগততা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিরুদ্ধে যাবে।
এ সময় রেজিস্ট্রার দপ্তরের কাছে হল ভিত্তিক ভোটার তালিকার সব ভুল, বাদ পড়া, দ্বৈততা এবং অসামঞ্জস্য দ্রুত সংশোধন করতে হবে। সংশোধিত ও যাচাইকৃত ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিকট দ্রুত সরবরাহ করতে হবে যেন নির্বাচন কার্যক্রম কোনোরূপ বিলম্ব ছাড়াই পুনরায় শুরু করা যায়।নির্বাচন কমিশন স্বচ্ছ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রতি অঙ্গীকারবদ্ধ। সঠিক তথ্য ও নথিপত্র প্রাপ্তির আগ পর্যন্ত কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করে ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া চালু রাখবে না বলে কমিশন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শওকাত আলী বলেন,নির্বাচন কমিশন স্বাধীন। প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কোন দপ্তর থেকে যদি এই নির্বাচনকে বাধাগ্রস্থ করে তাহলে এটা খুবই দুঃখজনক। শিক্ষার্থীদের এই মুহূর্তে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। নির্ভুল ভোটার তালিকা নির্বাচন কমিশন কে দেওয়ার জন্য সকল দপ্তরকে আহবান জানাচ্ছি।নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে পারবে।
উল্লেখ্য, এর আগে আজ সকাল থেকে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ করে। গতকাল থেকে শুরু হওয়ার কার্যক্রম হঠাৎ থেমে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।
Post Views: 205
Related