বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের এক নেত্রী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীকে মামলার হুমকি দিয়েছেন।
কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান রহমানের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মামলার হুমকি দেন বেরেবি শাখা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক আসমা আক্তার খুশি।
জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে ব্রাকসু নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি পাওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।এর প্রতিবাদে প্রশাসনিক ভবনের উত্তর গেটে শিক্ষার্থীরা তালা দিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ সেখানে বাধা প্রদান করে। সেখানে শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডায় জড়ায় ছাত্রদলের নেতাকর্মীরা । ছাত্রদলের এই কাজের সমালোচনা করে নাইমুর রহমান নামে একজন পোস্ট করে। সেই পোস্টের কমেন্টে বেরোবি ছাত্রদলের নারী বিষয়ক সম্পাদক আসমা আনাম খুশী মামলা দেওয়ার হুমকি দেন।
সোমবার (১ ডিসেম্বর ) বিকাল ৫টায় প্রসাশনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্রাকসু নির্বাচন কমিশন জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রাথমিক ভোটার তালিকা সরবরাহ করেছে, তাতে উল্লেখযোগ্য ভুল পাওয়া গেছে। তালিকায় শিক্ষার্থীদের অসম্পূর্ণ তথ্য, বানান বিভ্রাট, অনুপস্থিত নাম এবং হালনাগাদ না থাকা তথ্যের মতো সমস্যা রয়েছে। এসব ত্রুটি সংশোধন না হলে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে কমিশন মনে করে।
এ বিষয়ে মামলার হুমকি পাওয়া শিক্ষার্থী নাইমুর বলেন,অতীত থেকে শিক্ষা না নিয়ে কেউ যদি ছাত্রলীগের দেখানো পথ অনুসরণ করে বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। ছাত্রদলের নেতাকর্মীদের কাছে একজন শিক্ষার্থী হিসেবে আমার অনুরোধ তারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করুক, কারো বাকস্বাধীনতায় হস্তক্ষেপ না করে সমালোচনাগুলো পজিটিভলি গ্রহণ করে নিজেদের পুরোনো ধাঁচের রাজনীতি পরিহার করে শিক্ষার্থীদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করুক।
মামলার হুমকির বিষয়ে আসমাউল আক্তার খুশী বলেন,সে খারাপ ভাষা ব্যাবহার করছে।নবগঠিত যারা আমরা ছাত্রদলে যুক্ত হয়েছি তাদের নিদিষ্ট করে বলছে।এছাড়াও আমার দল নিয়ে খারাপ কথা বললো কেন।এখানে দল কে টানা হচ্ছে কেন।দল তার কি করলো।আমরাও তো যৌক্তিক সময়ে নির্বাচন চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মো: ইয়ামিন ইসলাম বলেন,এ বিষয় আমি কিছুই জানিনা।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী...








