মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন হয়েছে। তার নাম আবুল কালাম (৫০)। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলের রহমান বেপারী বাড়ির ফজলে রহমানের চতুর্থ ছেলে এবং অভিযুক্ত মো. হেলাল (৩৭) নিহত আবুল কালামের বড় ভাই মৃত তাহের আহম্মদের ছেলে।
জানা গেছে, সোমবার সকালে জায়গাজমির বিরোধ নিয়ে আপন চাচা আবুল কালামের সাথে বাকবিতন্ডাায় জড়ায় ভাতিজা মো. হেলাল। বাকবিতন্ডার একপর্যায়ে ভাতিজা হেলাল উত্তেজিত হয়ে ইট দিয়ে চাচার মাথা ও মুখ থেতলে দিলে তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে দুপুর ১ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক রাখী বণিক বলেন, ‘সকালে মারামারি করে গুরুতর আহত একজনকে নিয়ে আসা হয়, অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।’
নিহতের মেয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাড়ির পাশে একটি জমি পরিমাপের বিষয়ে আমার জেঠাতো ভাই হেলাল উদ্দিনের সাথে আব্বু কথা বলেন। কথা শেষে তিনি বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে প্র¯্রাব করতে বসলে পেছন থেকে আমার জেঠাতো ভাই হেলাল পাথর দিয়ে মাথা ও মুখ থেতলে দেয়। পরে তাকে সড়কের পাশে নর্দমায় ফেলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’
নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, ‘জায়গা মাপার কথা ছিল, সেটা নিয়ে মূলত বিরোধ সৃষ্টি হয়। পরে শুনতে পাই ভাতিজার সাথে ভাইয়ের মারামারি হয়েছে, গিয়ে দেখি ভাইয়ের অবস্থা খারাপ। তখন তাকে উদ্ধার মস্তাননগর হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল পাঠিয়ে দেওয়া হয়। দুপুরের দিকে আমার ভাই মারা যায়।’
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘বৃদ্ধ আবুল কালাম ও তার ভাই মৃত তাহের আহম্মদের ছেলে হেলালের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। তারই জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা মারা গেছেন। অভিযুক্ত ভাতিজা হেলাল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।’
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








