মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫ দোকান ও ১২ আবাসিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাপাহাড় গ্রামের ওমেরা গ্যাস ফ্যাক্টরি এলাকায় বিবি মরিয়ম মঞ্জিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিবি মরিয়ম মঞ্জিলে রবিবার বিকেলে অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে যায়। দোকানগুলো হলো মীর হোসেনের মা-বাবার দোয়া স্টোর, ইমাম হোসেনের হার্ডওয়্যার, ইয়াছিনের খাদ্যের দোকান, হানিফের ওয়ার্কশপ ও এনামুল হক সওদাগরের গ্যাস সিলিন্ডারের দোকান। এসময় এনামুল হক সওদাগরের নগদ ৫ লক্ষ ২২ হাজার টাকা পুড়ে যায়। এছাড়া ১২ টি আবাসিক কক্ষ পুড়ে যায়। দোকান ও আবাসিক কক্ষ পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগীদের। খবর পেয়ে স্থানীয়রা এবং বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও ভুক্তভোগীরা। এদিকে আগুন নেভাতে গিয়ে মোহাম্মদ বাবু নামে এক যুবক আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত বিবি মরিয়ম মঞ্জিলের মালিক এনামুল হক সওদাগর বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। আগুনে আমার দোকানে থাকা ৫ লক্ষ ২২ টাকা পুড়ে গেছে। এছাড়া আমার ভাড়া দেওয়া ৫ টি দোকান ও ১২ টি আবাসিক কক্ষ পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারনা করছি ওয়ার্কশপ বা ওয়ার্কশপের পেছনে গ্যাসের সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








