বেরোবি প্রতিনিধি
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চ ও রংপুরে সাধারণ শিক্ষার্থীরা।
২৭ ডিসেম্বর শনিবার দুপুরে শহিদ আবু সাঈদ চত্বরে শুরু হয় অবস্থান কর্মসূচি যা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে শিক্ষার্থীরা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা,তুমি কে আমি কে হাদি হাদি সহ নানান স্লোগান দেন।
এতে রহমত আলী বলেন,অন্তবর্তী সরকার প্রায় ২১ দিন হতে চলল আমার ভাই গুলিবিদ্ধ, শহিদ হলো কিন্তু খুনিকে গ্রেফতার করা যে তৎপরতা তা আমরা দেখতে পাইনি।
আশিকুর রহমান বলেন,অবিলম্বে হাদি হত্যার আসামীদের গ্রেফতার করতে হবে। হাদি যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেটাকে আমরা ধারণ করি। তার অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করব।
বেরোবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন,হাদি হত্যার বিচারের ক্ষেত্রে অন্তবর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিভাবে একজন আসামি ভারতে চলে যায়। এটা ব্যর্থতা। এটা আমরা কখনো মেনে নিতে পারি না।এক মাসের মধ্যেই অন্তবর্তী সরকারকে হাদি হত্যার বিচার সম্পূর্ণ করতে হবে।








