কুষ্টিয়া জেলার স্টাফ রিপোর্টার কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল খান
কুষ্টিয়ার খোকসা উপজেলায় এসএসসি ব্যাচ ১৯৯৮-এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক হৃদয়ছোঁয়া পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খোকসার শিমুলিয়া এলাকায় অবস্থিত নান্দনিক পর্যটন স্পট ইউটিউব ভিলেজে দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর স্কুল ও কলেজজীবনের সহপাঠীরা একত্রিত হয়ে যেন ফিরে যান সেই সোনালি দিনগুলোতে। একে অপরের খোঁজখবর নেওয়া, পুরোনো দিনের গল্প, হাসি-আনন্দ আর স্মৃতিচারণায় পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে নস্টালজিয়ার আবহ। বন্ধুত্বের অটুট বন্ধনে আবদ্ধ হয়ে পুনর্মিলনীটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইঞ্জিনিয়ার দেবাংশু বিশ্বাস মিঠু, ডা. সুপ্রিম মালাকার বাসু, পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক কমল বিশ্বাস, ব্যাংকার সেলিম আহমেদ, খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইস্তেকবাল চয়ন, ব্যাংকার মনোয়ার হোসেন, ঢাকার সুজন হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মজিদ সবুজ, ব্যাংকার মতিউর রহমান মিতুল, ব্যবসায়ী মো. আরিফ হাসান কবি ব্যবসায়ী সাংবাদিক জুয়েল খান ও আলমগীর কবির সুমনসহ বিভিন্ন পেশায় কর্মরত প্রায় ৭০ জন বন্ধু।
খোকসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়, সোমসপুর মাধ্যমিক বিদ্যালয় ও সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত এই বন্ধুরা বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্বশীল পদে কর্মরত রয়েছেন। পুনর্মিলনীতে তারা নিজেদের জীবনের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানস্থল ইউটিউব ভিলেজের মালিক কর্তৃপক্ষ পুনর্মিলনী আয়োজনের জন্য মনোরম পরিবেশ ও সার্বিক সহযোগিতা প্রদান করায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইউটিউব ভিলেজে এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনে যুক্ত হয়েছে ভিন্নমাত্রা।
শেষপর্বে সবাই আবারও একসঙ্গে থাকার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।








