Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে ‘ফোবানা’ থেকে রাসেল-শিব্বিরকে আজীবন বহিস্কার

দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে

admin by admin
April 2, 2022
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

 

বাংলা প্রেস, নিউ ইয়র্ক: দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মিলনকেন্দ্র নামে খ্যাত ঐতিহ্যবাহী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)’র গত ৩৫তম সম্মেলনের আহবায়ক ও সদস্য সচিবকে আজীবন বহিস্কার করা হয়েছে। ফোবানার সাংবিধানিক ধারা লঙ্ঘন, অর্থনৈতিক অব্যবস্থাপনাসহ সংগঠনের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে তাদেরকে আজীবনের জন্য ফোবানার সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে। ফোবানার চেয়ারম্যান রেহান রেজা ও নির্বাহী সম্পাদক মাসুদ রব চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
ফোবানার চেয়ারম্যান ও নির্বাহী সম্পাদক উল্লেখ করেন গত ২৭ মার্চ অনুষ্ঠিত ফোবানার নির্বাহী কমিটি গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৩৫তম ফোবানার স্বাগতিক সংগঠন ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি’ এবং গত ৩৫তম ফোবানা সম্মেলনের আহবায়ক জিআইরাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদকে ফোবানা ফোবানার সাংবিধানিক ধারা লঙ্ঘন, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতি এবং সংগঠনের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে আজীবনের জন্য ফোবানার সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংবিধান বিরোধী কার্যকলাপের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিকার ও সংশোধনকল্পে কার্যকরী পদক্ষেপ ধারা অনুযায়ী ভোট প্রদানের ভিত্তিতে গণত্রান্ত্রিক পদ্ধতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তাদের এ বহিস্কার সিদ্ধান্ত অনতিবিলম্বে কর্যকর ঘোষণা করা হয়েছে এবং ফোবানার কোন ধরণের কর্মকান্ডের সাথে তাদের কখনোই কোন ধরণের কোন সম্পর্ক বা সম্পৃক্ততা থাকবে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা নামে খ্যাত ঐতিহ্যবাহী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)’র গত ৩৫তম সম্মেলন সফলে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস)। মেট্রো ওয়াশিংটন ডিসি এলাকার দুই প্রতারকের খপ্পরে পড়ে সর্বনাশ হয়েছে ৩৫তম ফোবানা সম্মেলন। এর ফলে ৩৪ বছরের ঐতিহ্য হারিয়েছে ফোবানা সম্মেলন।
গতবছর ২৬ নভেম্বর শুক্রবার শুরু হওয়া ফোবানা সম্মেলনে চরম অব্যবস্থাপনা, অনিয়ম, শিল্পী-কলাকূশলী আর পৃষ্ঠপোষকদের প্রতি চরম অবহেলার মধ্য দিয়ে রবিবার মধ্যরাতে শেষ হয়েছে। শতশত দর্শকশ্রোতার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন বাজে ফোবানা এর আগে কেউ দেখেনি।
ম্যারিল্যান্ডের গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার ম্যারিয়ট হোটেলের ৫ লাখ ৪৬ হাজার ৮৮৯ স্কোয়ার ফুটের মিলনায়তনে আসন সংখ্যা প্রায় ১০ হাজার। শুক্রবার (২৬ নভেম্বর) শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও ফোবানা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া বহিরাগত দর্শক উপস্থিত হয়েছিল মাত্র ২ শতাধিক। পরদিন শনিবার (২৭ নভেম্বর) দেশের খ্যাতনামা শিল্পীদের সঙ্গীত পরিবেশনের সময় দর্শক উপস্থিত হয়েছিল প্রায় ৮ শতাধিক এবং রবিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১ টায় ঢাকার জনপ্রিয় শিল্পীদের গানের সময় দর্শকশ্রোতার উপস্থিতি ছিল মাত্র ৩ শতাধিক। গত ৩৪ বছরের ইতিহাসে এত কম সংখ্যক দর্শক এর আগে কোন ফোবানা সম্মেলনে দেখা যায়নি। অথচ গত দুই বছর ধরে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস)-এর পক্ষে ঢাকঢোল পিটিয়ে ব্যাপক প্রচারনা চালান সম্মেলনের আহবায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদ নামের মেট্রো ওয়াশিংটন ডিসি এলাকার দুই প্রতারক। ৩৫তম ফোবানা সম্মেলনের নাম করে গত ২ বছর ধরে তারা দেশ ও বিদেশে পৃষ্টপোষকতার নামে ব্যাপকহারে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠানের প্রথম থেকেই জি আই রাসেল ও শিব্বির আহমেদ শিল্পীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, চুক্তি মোতাবেক তাদের সঠিক অর্থ প্রদান না করা, হোটেলে থাকের ব্যবস্থা ও পুরুস্কার প্রদানের নামে পৃষ্ঠপোষকদের সাথে নানা ধরণের প্রতারণা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্র ও শনিবার এ ধরনের আচরণের ফলে রবিবারের অনুষ্ঠানে উপভোগ না করেই হোটেলে ছেড়ে অধিকাংশ অতিথি বাড়িতে ফিরে যান। ফলে রবিবার সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতে দেখা গেছে।
আদায়কৃত অর্থের বেশির ভাগই তারা দু’জনের পকেটস্থ করেছেন বলে স্নগশ্লিষ্টরা অনেকেই ধারনা করছেন। শুধু তাই নয় এবারের ৩৫তম ফোবানা সম্মেলনে বাংলাদেশ থেকে আদম আমদানির জন্য লবিং করতে বেশ কয়েকদফা বাংলাদেশ পাড়ি জমান আহবায়ক জি আই রাসেল, সদস্য সচিব শিব্বির আহমেদ ও ফোবানা সম্মেলনের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। মোটা অংকের বিনিময়ে এবারে ৩৫তম ফোবানায় প্রায় ৬/৭ জন আদম নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে। এদের মধ্যে ২ জন ব্যাংক কর্মচারি রয়েছেন। এছাড়া আরও ৪/৫ জনকে সহযোগি শিল্পী হিসেবে নিয়ে আসেন বলে জানা গেছে।
করোনা মহামারি শুরুর আগে ২০১৯ সালে নিউ ইয়র্কের নাট্য সংগঠন ড্রামা সার্কেলের আয়োজনে ৩৩তম ফোবানা সম্মেলন সফলে যেভাবে ব্যর্থ হয়েছিল তার চেয়েও নিম্নমানের সম্মেলন অনুষ্ঠিত হলো এবারের ৩৫তম ফোবানা।
ওয়াশিংটন ডিসির এই সংঘবদ্ধ প্রতারক চক্রকে যার কেন্দ্র রয়েছে ‘আমেরিকান বাংলাদেশ বিসনেস অ্যাসোসিয়েশন’ নামে একটি বাণিজ্যিক সংগঠন। যার নতুন নাম হয়েছে বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি। এই সংগঠনটি পূর্বেও একটি স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় ২০০৯ ও ২০১১ সালে দুইবার ফোবানা সম্মেলন আয়োজন করে যা ভুয়া ফোবানা সম্মেলন হিসাবে বহুল পরিচিত রয়েছে।
ফোবানা সম্মেলন এর মত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন এ স্বার্থান্বেষী কিছু ব্যক্তি ও প্রতারকচক্র সক্রিয় থাকবে এটাই স্বাভাবিক, তবে সম্মেলনটিই যখন কুক্ষিগত হয় তখন আর কিছুই অবশিষ্ট থাকে না। বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি নামক সংগঠনটির পরিচালক অথবা মূলব্যক্তি স্টল বরাদ্দ, বিজ্ঞাপনের অঙ্গীকার, ব্যাবসায়িক অঙ্গীকার, ভুয়া কাগজে আদম আমদানি এমন কোন কর্মকান্ড নেই যা ২০০৯ ও ২০১১ সালের সম্মেলনকে কেন্দ্র করে জি আই রাসেল করেননি।
শুধুমাত্র সম্মেলনের নামে এবং বিভিন্ন অজুহাতে প্রবাসী বাংলাদেশিদের থেকে এই প্রতারকচক্রটি বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। যার মধ্যে প্রবাসী রেজাউল করিমে কাছ থেকে ১০ হাজার, গোলাম ফরিদ আক্তারের কাছ থেকে ১২ হাজার, রফিকুল ইসলামে কাছ থেকে ৭ হাজার, জাকির হোসেন কাছ থেকে ১৫ হাজার, ব্যবসা লাইসেন্স করার নাম করে রাশেদুজ্জামান (রোমান)এর কাছ থেকে ২৩ হাজার, শামীম আলীর কাছ থেকে ৩৯ হাজার ও মাইনুল ইসলাম তাপসের কাছ থেকে ৭ হাজার মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে।
এমনকি ফোবানা সম্মেলন শেষ করে ভেনু ভাড়া না দিয়ে শুধুমাত্র ফোবানা সম্মেলন নয় বরং পুরো বাংলাদেশি কমিউনিটির মুখে চুনকালি লেপ্টে দিয়েছেন এই প্রতারকরা। পরবর্তীতে ফেডারেল কোর্টে নিজেকে দেউলিয়া ঘোষণা করে পিটিশন দাখিল করেছেন। আলেক্সান্দ্রিয়া ফেডারেল কোর্ট তাকে এবং তার স্ত্রীকে দেউলিয়া হিসাবে রায় দেন।
জিআই রাসেলের প্রতারণা শুধু ফোবানা সম্মেলনকে কেন্দ্র করেই সীমাবদ্ধ নয়, বরং প্রতারণাই তার পেশা। কখনো সে ব্যবসার কথা বলে প্রতারণা করেন, কখনও রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে কখনওবা সমাজ সেবা বা ধর্মের নামে প্রতারণা করেন বলে ভুক্তভোগীদের অনেকেই অভিযোগ করেছেন।
এ প্রতারক্রটি উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের ব্যবসার কথা বলে ও ব্যবসায় অংশীদারিত্ব দেয়ার প্রতিশ্রুতি করে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে তার ফাঁদে ফেলেছেন। যার মধ্যে নাইমা রহমান কাছ থেকে ২৬ হাজার, পিপলস এন্ড টেক এর আবু হানিপের কাছ থেকে ১৮ হাজার, মেজর আলমের কাছ থেকে ২০ হাজার, ড. রাজ্জাকে কাছ থেকে ৮০ হাজার মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তার প্রতারনার তালিকায় আছে নাম না জানা আরো অসংখ্য বাংলাদেশি। রাজনৈতিক প্রভাবের ভয়ে চুপ থাকলেও পরবর্তীতে অনেকেই তাদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের ও প্রতারণার বর্ণনা দিয়েছেন।
এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো ড. রাজ্জাক এর ঘটনা। তার স্ত্রী ড. নাজমা জাহানের কাছ থেকে জানা যায়, ড. রাজ্জাক এই প্রতারককে কয়েক দফায় প্রায় ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দিয়েছিল ব্যবসায়িক কারণে। পরবর্তীতে যখন তিনি বুঝতে পারেন তিনি এক সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন তখন তার আর করার কিছু ছিল না। ড. রাজ্জাক মানসিক ভাবে প্রচন্ডভাবে ভেঙে পড়েন এবং এই মানসিক যন্ত্রনায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
এই প্রতারচক্রটি এতটাই চতুর যে তার খপ্পরে যে পড়ে সর্বশান্ত না হওয়া পর্যন্ত তার জাল থেকে বেরিয়ে আসতে পারেন না অনেকেই। তিনি মসজিদ উন্নয়ন তহবিল এ অনুদান এর কথা বলে আলেক্সান্দ্রিয়া বাংলাদেশি কমিউনিটির এর মসজিদ উন্নয়ন তহবিল থেকে ৬০ হাজার মার্কিন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও বাংলাদেশে অনেক দরিদ্র পরিবারকে উত্তর আমেরিকায় এনে কাজ দেবার প্রতিশ্রুতি দিয়ে পরিবারগুলোকে সর্বশান্ত করছেন। যারা ফোবানার সাথে সক্রিয়ভাবে জড়িত তাদের সকলেই কমবেশি জানেন এ প্রতারকের কূ-কীর্তির কথা। কিন্তু এতকিছু জেনেও ফোবানার অভ্যান্তরিণ একটি স্বার্থান্বেষী মহল শুধুমাত্র তাদের ব্যক্তিগত লাভের জন্য ফোবানা সম্মেলনকে আবার এই প্রতারকের হাতে তুলে দিয়েছেন।
এই প্রতারক তার কূ-কীর্তি আড়াল করতে তার মতো আরো কয়েকটি পকেট সংগঠনকে নিয়ে একটি আয়োজক গোষ্ঠি তৈরি করেছেন। আর শিকড়বিহীন ব্যাঙের ছাতার মত এ সংগঠনগুলো কখনও সামাজিক আন্দোলন ও সমাজমুলক কর্মকান্ডে জড়িত ছিল না।

Post Views: 249

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
4

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d