মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রামের মিরসরাইয়ে দোয়া মাহফিল ও নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার কাটাছরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে হবে। তিনি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য, জনগনকে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য; গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। আমাদের এখন কাজ হবে নেত্রীর আদর্শ ধরে রাখা। আমরা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ‚মিকা পালন করে উনার যে উদ্দেশ্যে ছিল তা বাস্তবায়ন করা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য চেয়েছিলেন। এখন আমরা যদি সকলেমিলে একেকজন বেগম খালেদা জিয়া হয়ে, তারেক রহমান হয়ে আগামী নির্বাচনে উনার রেখে যাওয়া প্রিয় দলের প্রিয় প্রতীক ধানের শীষকে যদি জয়যুক্ত করতে পারি তাহলে কিছুটা হলেও উনার ঋণ শোধ করতে পারবো। তাই ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘ভোট আমাদের খুব কাছে চলে এসেছে। এই ভোট বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। ওই গোষ্ঠী হলো যারা বিনাভোটে ক্ষমতায় থাকতে চায়। যারা রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও এখন ক্ষমতা উপভোগ করছে। তারা চায় নির্বাচন বানচাল করার জন্য। তারা আমাদের নেতানেত্রীর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তারা ধর্মের নাম দিয়ে আমাদের সহজসরল মুসলমানদের বিভ্রান্ত করে যাচ্ছে একেরপরএক।’
কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বারের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ ও যুগ্ম আহবায়ক ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর শরীফের ব্যবস্থপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট অলিউল কবির ইকবাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য তাহের আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, বিএনপি নেতা রহমত এলাহী সোহেল, দিদারুল আলম দিদার, জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








