মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে বের হতেই ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বৃদ্ধ। নিজের কষ্টার্জিত টাকা হারানোর শোকে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ মনসুর আহাম্মদ। রবিবার (১১ জানুয়ারি) মিরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সামনে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বৃদ্ধ মনসুর আহাম্মদ (৬০) উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের সফল আলী মালে বাড়ির বাসিন্দা।
ছিনতাইয়ের শিকার মনসুর আহাম্মদ বলেন, ‘আমার জমানো দেড় লাখ টাকা উত্তোলন করে গায়ে পরিধানকৃত কোর্টের ভেতরের দুই পাশের পকেটে ৫০ হাজার ও ১ লক্ষ টাকা নিয়ে বের হয়ে ব্যাংকের মূল ফটকে পৌঁছলে দুই জন মাস্ক পরিহিত যুবক হঠাৎ আমার এক পকেটে হাত দিয়ে এক লক্ষ টাকা টান দিয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। আমি কিছু বুঝে উঠতে পারিনি কি হলো আমার সাথে।’
মনসুর আহাম্মদের বড় ছেলে তায়েফ বলেন, ‘ক’দিন আগেই আমার বিয়ে সম্পন্ন হয়। আবার বাবা প্রবাসী। নিজের জমানো টাকা পারিবারিক কাজে উত্তোলন করতে এসে ছিনতাই শিকার হয়ে বারবার ভেঙ্গে পড়ছেন। ব্যাংক তাদের গ্রাহকদের নূন্যতম নিরাপত্তা দিতে পারছে না। সিকিউরিটি গার্ড বলছে গেইটের বাইরে কি হচ্ছে সেসব আমাদের দেখার বিষয় না।’
এ বিষয়ে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি মিরসরাই শাখা কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘টাকা ছিনতাইয়ের বিষয়ে জেনেছি। থানায় অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেবো।’
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...







