শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক এ পররাষ্ট্র সচিব। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘জামায়াত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই।’
কেবল অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলেও মন্তব্য তার।
এর আগে তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন।
হর্ষবর্ধন শ্রিংলা দাবি করেন, ‘বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকছে। রাজনৈতিক ফায়দার জন্য তাদের ছাড় দেওয়া হচ্ছে। এই প্রবণতা ভারতের সুরক্ষা ও ভবিষ্যত উন্নয়নের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশিদের ভারতে এসে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়। এটি বাংলাদেশেরই ভুল সিদ্ধান্ত। এর প্রভাব ভবিষ্যতে খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রেই পড়বে এবং বাংলাদেশ পিছিয়ে পড়বে।’







