বাংলাদেশ সহ পৃথিবীর কয়েকটি দেশে উগ্রবাদের তীব্র থাবা বিস্তার করলেও সে দেশের অধিকাংশ মানুষ সত্য ভুলে মিথ্যে আঁকড়ে ধরছে। তারা সত্য ভেবে মিথ্যে নিয়ে ভরাডুবিতে নিমজ্জমান, তবু তাদের হুস নেই। এমন অবস্থায় ধর্মমুক্ত, মানবতা এ সভ্যতার দেশগুলো চাইছে পৃথিবীতে সমতা আসুক। তবে যারাই সত্যের পক্ষে কথা বলছে, তাদেরকেই কাফের, মুর্তাদ, নাস্তিক আখ্যা দিচ্ছে তারা।
কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং Ricky Ponting নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ–সংক্রান্ত বিতর্কে সরাসরি ও কড়া মন্তব্য করলেন। ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের আপত্তিকে তিনি সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিলেন। যারা খেলাতে নেমে জামাতে নামাজ পড়েন, ভুলে যান মানবতা, ভাবেন পৃথিবীর সবকটি টেলিভিশনে তাদের দেখাচ্ছে, তাদের প্রচারটাই আসল, তাদের বিরুদ্ধে রিকি পন্টিং এর জবাব এক চপেটাঘাত।
উগ্রবাদের তীব্র দংশন যে দেশে, মৌলবাদের থাবায় যেখানে প্রতিদিন হিন্দু সহ দেশের হাজার হাজার মানুষ মারছে, তারাই বলছে ভারতে তাদের নিরাপত্তা বিঘ্নত হবে, বিসিবি’র ‘মাথা মোটা’ নীতি নির্ধারকদের মগজ ধোলাই করে দিয়েছে জামাত, শিবির, রাজাকার আর মৌলবাদীরা।
ক্রিকেটবিশ্বে পন্টিং এর এ বক্তব্য ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, পন্টিংয়ের মতো অভিজ্ঞ ও সম্মানিত ক্রিকেটারের মন্তব্য বাংলাদেশের অবস্থানকে আরও দুর্বল করে দিল। অন্যদিকে, ভারতের ক্রিকেট সংস্কৃতি ও দর্শকদের প্রতি তার প্রশংসা নতুন করে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো।
পন্টিং বলেন, “ভারতে ক্রিকেটের জন্য এর চেয়ে ভালো দর্শক আর কোথাও পাওয়া যায় না। শেষ মুহূর্তে ICC যে সিদ্ধান্ত নিয়েছে, তা একদম সঠিক। স্কটল্যান্ড দলকে অভিনন্দন।”
এই মন্তব্যের মাধ্যমে পন্টিং স্পষ্ট করে দিয়েছেন যে ভারতের বিরুদ্ধে নিরাপত্তা প্রশ্ন তুলে বাংলাদেশ যে অবস্থান নিয়েছিল, তা বাস্তবসম্মত নয়। একই সঙ্গে তিনি ICC–র সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে স্কটল্যান্ডের সুযোগ পাওয়াকে ন্যায্য বলেছেন। T20 বিশ্বকাপ বিতর্কে মানুষ জানলো বাংলাদেশ নামের দেশটি অন্ধকারে ডুবছে, তাদের বাঁচাতে হবে, বাংলাদেশীরা ভাবছে কি?
আকাশ আনোয়ার । অস্ট্রেলিয়া








