নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বড়াল প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপাড়াস্থ মোল্লা কমিউনিটি সেন্টারে প্রেসক্লাব-এর উপদেষ্টা নির্বাহী জামান মাসুদ লিটুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব-এর সভাপতি অমর ডি কস্তা, সহ-সভাপতি আয়নুল হক ও সাধারণ সম্পাদক সৈকত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আলী ও জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান সরদার, অর্থ ও দপ্তর সম্পাদক লাভলী ইয়াসমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকুল ক্রুশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাকিবিল্লাহ সরদার, কার্য্য নির্বাহী সদস্য সুমন প্রামানিক, একরামুজ্জান বিদ্যুৎ ও আমজাদ হোসেন ও অন্যান্য সাংবাদিক সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে নতুন গঠিত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের সফল নেতৃত্ব কামনায়, দেশ ও জাতির কল্যাণ এবং দেশের সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







