তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসতে আনতে প্রতিপক্ষ ধান চুরির মিথ্যা নাটক সাজিয়েছে বলে অভিযোগ উঠেছে। তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কচুয়া আদিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে এঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
প্রতিপক্ষ আদিপুর গ্রামের বাসিন্দা আনছার আলীর দাবি তিনি আদ্বিপুর মৌজায় পৌনে দুই বিঘা জমি ক্রয় করে ৩০ বছর ধরে ভোগদখল করে আসছেন। তার অভিযোগ, গত রোববার দিবাগত রাতে একই গ্রামের খোকা মন্ডল, গিয়াস মন্ডল ও আবুল হোসেন ধলুসহ তাদের ১৪ জন বংশধর লাঠিয়াল বাহিনী আনছার আলীর জমির ধানের শীষ চুরি কেটেছে। তিনি আরো বলেন, তার ভোগ-দখলীয় সম্পত্তিতে খোকা মন্ডল গণের বিরুদ্ধে আদালত কর্তৃক ১৪৪ ধারা জারি রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে পেশি শক্তির বলে গেলো রোববার দিবাগত গভীর রাতে তার জমি থেকে চুরি করে ধানের শীষ কর্তন করেছে খোকা মন্ডলসহ ১৪ জন ব্যক্তি। অপর প্রতিপক্ষ খোকা মন্ডলের দাবি তাদের ফাঁসিয়ে বসে আনতে তাদের বিরুদ্ধে মিথ্যা ধান চুরির নাটক সাজিয়েছে। তিনি বলেন, তারা যদি লাঠিয়াল বাহিনী দিয়েই ধান কাটবেন তাহলে রাঁতে কেনো দিনেই কটতে পারতেন। তাছাড়া আবুল হোসেন ধলু শারীরিকভাবে গুরুত্বর অসুস্থ। তার পক্ষে ধান কাটা তো পরের কথা জমিতে যাবার সামর্থ্য তার নাই।
স্থানীয়রা জানান, অসুস্থ আবুল হোসেন ধলুর নামে অভিযোগ করায় এটাই প্রমাণ হয় এসব সাজানো নাটক। তারা বলেন, সরেজমিন তদন্ত করলেই প্রমাণ মিলবে।এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এমন বিষয়ে তিনি অবগত নন। এরপরও যদি কোনভাবে থানায় অভিযোগ হয়ে থাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।








