আজ বুধবার গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এলাকায়। রাত প্রায় ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এতে প্রায় ছয়টি দোকান পুড়ে যায়।
তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার রবিউল ইসলাম।
পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। প্রতিমন্ত্রী দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
পাশাপাশি আগুন লাগার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের
একাধিক ইউনিট কাজ করে বলে জানা গেছে।
সট ফরহাদ হোসেন আজাদ







