বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে উল্লিখিত প্রতিষ্ঠান প্রধানের শূন্যপদগুলোতে আবেদন ২৯ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৭ এপ্রিল পর্যন্ত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ৮ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।
বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএ এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা সর্ম্পকে বলা হয়েছে, তিন অধিদপ্তরের সর্বশেষ জারি করা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য।
নতুন বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৯ জানুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে নতুন করে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
আগে আবেদন করা প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক সার্ভিস চার্জ কর্তনের পর নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে ফেরত দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ২৯ মার্চ থেকে এবং শেষ সময় ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষার ফি ৩৫০ টাকা, যা ৮ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেয়া যাবে।
পর প্রার্থীদের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে মোট ৮০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এমসিকিউতে উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মোট নম্বর ১০০ এবং পাস নম্বর ৪০ শতাংশ।
পরীক্ষার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা। এছাড়া সংশ্লিষ্ট অধিদপ্তরভেদে কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
এমসিকিউ ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম ও প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী টেলিটকের সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।








