গাইবান্ধা জেলা প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পাওয়ায় গাইবান্ধার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী প্রদীপ কুমার সরকারকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে র্যাব-১৩ সিপিসি ৩ এর কো¤পানি কমান্ডার একে এম আসিফ উদ দৌলা। এসময় র্যাব গাইবান্ধার ডিএডি মো. আরিফুর রহমান, মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। গত ১২ এপ্রিল মঙ্গলবার সকালে গাইবান্ধা পৌরসভার ব্রীজ রোডের কালিবাড়ী পাড়ায় প্রদীপ কুমারের বাসায় গিয়ে ফুলের তোড়া ও আর্থিক সহায়তা প্রদান করে র্যাবের কো¤পানি কমান্ডার একে এম আসিফ উদ দৌলা বলেন, অসচ্ছল একটি পরিবার থেকে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রদীপ কুমার সরকারের এমন সাফল্য সত্যি প্রশংসার দাবিদার সেই সাথে অনেক গর্বের। সাফল্যের কথা শুনে তার সাথে সাক্ষাৎ করতে এসেছি। মেধাবী শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে এমন সহযোগিতা অব্যাহত থাকবে। প্রদীপ কুমার সরকার শহরের কালীবাড়ি পাড়ার প্রবীর কুমার সরকারের ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কলেজর শিক্ষার্থী ছিলেন। প্রদীপ কুমার ছোট থেকেই অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। কোন কোচিং বা প্রাইভেটে না পড়েও নিজের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







