Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

ফাঁসলেন এমডিসহ ৩৪ কর্তা ব্যক্তি মর্টগেজ ও জামানত ফাঁদে আইসিবি ইসলামিক ব্যাংকে লুটপাট

admin by admin
April 2, 2026
in আইন/আদালত, বাণিজ্য, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

একই সম্পত্তি বার বার মর্টগেজ কিংবা জাল জামানত দেখিয়ে আইসিবি ইসলামিক ব্যাংকে ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে। বিদেশি নাগরিকত্বের সাবেক এমডির প্রত্যক্ষ সহযোগিতায় বিগত ১০ বছরের ধীরে ধীরে ঋণের টাকা লুটপাট করে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা।

মিলেমিশে দেশের টাকা লুটপাট ও পাচারের খেলায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শফিক বিন আব্দুল্লাহ ও বেঙ্গল এক্সপ্রেস নামে প্রতিষ্ঠানটির মালিক আবুল খায়ের ঘনিষ্ঠরা নেতৃত্ব দিয়েছেন। সবশেষ পাওয়া তথ্যানুসারে ঋণের নামে ২৭ কোটি ১৯ লাখের বেশি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে দুদক থেকে সাত মামলার অনুমোদনও দেওয়া হয়েছে। যেখানে মোট ৬৬ জনকে আসামি করা হয়েছে। যদিও ব্যক্তি হিসেবে তার সংখ্যা ৩৪ জন।

যার মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিক বিন আব্দুল্লাহ, বেঙ্গল এক্সপ্রেসের মালিক আবুল খায়ের ও তার পরিবার প্রায় সব মামলায় আসামি হিসেবে নাম রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিগত কমিশন থেকে মামলাগুলো অনুমোদন হয়ে থাকতে পারে। তবে মামলা দায়ের হয়েছে কিনা জেনে বলতে হবে। এজাহার দায়ের হলে গণমাধ্যমকে অবগত করা হবে।

অন্যদিকে সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বৈধ মর্টগেজ বা জামানত গ্রহণ না করে, একই সম্পত্তি একাধিকবার বন্ধক রেখে এবং কোনো ক্ষেত্রে ভুয়া ও অতিমূল্যায়িত সম্পত্তি মর্টগেজ দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আইসিবি ইসলামিক ব্যাংকে থেকে ঋণের ২৭ কোটি ১৯ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলার প্রস্তুতি চলমান। আজ বা আগামী রোববার মামলাগুলো দায়ের হতে পারে। দুদকের উপপরিচালক মানসী বিশ্বাসের নেতৃত্বে একটি টিম অনুসন্ধানের কাজ করেছে বলে জানি।

ঋণ কেলেঙ্কারি বিবরণ

দুদকের অনুমোদিত মোট ৭ মামলা বিশ্লেষণ করলে দেখা যায়, আসামিরা পরস্পর মিলেমিশে বৈধ মর্টগেজ বা জামানত গ্রহণ না করে একই সম্পত্তি একাধিকবার বন্ধক দেখিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভুয়া ও অতিমূল্যায়িত সম্পত্তি মর্টগেজ দেখিয়েও ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। আর ঋণ বিতরণ হয়েছে নিজেদের মধ্যেই কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে।

প্রথম মামলা

কোনো ধরনের মর্টগেজ দলিল বা পাওয়ার অব অ্যাটর্নি ছাড়াই অ্যারিস্টোক্রেট কর্পোরেশনের নামে ৭২ লাখ টাকা ঋণ অনুমোদন ও বিতরণের অভিযোগ আনা হয়েছে অনুমোদিত প্রথম মামলায়। যার মধ্যে আসল ও সুদসহ প্রায় ৭৪ লাখ টাকা আত্মসাত করেছে আসামিরা। এই মামলার ৭ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- অ্যারিস্টোক্রেট কর্পোরেশনের মালিক হাজেরা হোসেন, আইসিবি ইসলামিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিক বিন আব্দুল্লাহ, বরখাস্তকৃত সাবেক হেড অব বিজনেস মাহবুবুর রহমান, ব্যাংকটির হেড অব অপারেশন মইনউদ্দিন আহমেদ, চিফ অপারেটিং অফিসার সনজিব আনন্দ, সাবেক অফিসার (সেলস) মো. সফিকুল ইসলাম ও সাবেক শাখা ব্যবস্থাপক (এভিপি) খন্দকার মোহাম্মদ আল মামুন।

দ্বিতীয় মামলা

এই মামলায় বেঙ্গল এক্সপ্রেসের নামে কোনো বৈধ জামানত ছাড়াই বেঙ্গল এক্সপ্রেসের অনুকূলে ঋণ অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তী সময়ে সেই অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। আসামিদের বিরুদ্ধে ৮০ লাখ টাকা ঋণের বিপরীতে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এই মামলার ১০ আসামিরা হলেন, আইসিবি ইসলামিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিক বিন আব্দুল্লাহ, বেঙ্গল এক্সপ্রেসের চেয়ারম্যান আবুল খায়ের, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিনাত চৌধুরী, তাদের ছেলে ও বেঙ্গলের পরিচালক আবরার খায়ের, আইসিবি ইসলামিক ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সামছুল আরেফিন, ইনভেস্টমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট অফিসার রেজাউর রহমান, হেড অব আইআরএম তারেক উস সালাম, হেড অব অপারেশন মইনউদ্দিন আহমেদ, হেড অব অপারেশন পারভেজ ইউসুফ চৌধুরী ও সাবেক সিইও অরপিত ভিনোডবাই পারিখ

তৃতীয় মামলা

একই কৌশল অবলম্বন করে ঋণ গ্রহণ করে তা পরিশোধ না করে মোট ৬১ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাৎ করেন আসামিরা। এতে ধারাবাহিকভাবে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের প্রমাণ পাওয়া যায়। বেঙ্গল এক্সপ্রেস সংশ্লিষ্ট একই চক্র আবারও একই পদ্ধতিতে ঋণ গ্রহণ করে এবং ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। এই মামলাও ১০ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন, আইসিবি ইসলামিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিক বিন আব্দুল্লাহ, বেঙ্গল এক্সপ্রেসের চেয়ারম্যান আবুল খায়ের, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিনাত চৌধুরী, তাদের ছেলে ও বেঙ্গলের পরিচালক আবরার খায়ের, আইসিবি ইসলামিক ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সামছুল আরেফিন, ইনভেস্টমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট অফিসার রেজাউর রহমান, হেড অব আইআরএম তারেক উস সালাম, হেড অব অপারেশন মইনউদ্দিন আহমেদ, হেড অব অপারেশন পারভেজ ইউসুফ চৌধুরী, ও সাবেক সিইও অরপিত ভিনোডবাই পারিখ।

চতুর্থ মামলা

এই মামলায় আসামিরা পরস্পর যোগসাজশে কম মূল্যের সম্পত্তিকে অতিমূল্যায়ন করে এবং ভিন্ন সম্পত্তিকে মর্টগেজ হিসেবে দেখিয়ে ইয়াসিন এন্টারপ্রাইজের নামে ৯ কোটি ৪৩ লাখ টাকা ঋণ অনুমোদন ও বিতরণ করেন। পরবর্তী সময়ে ঋণের আসল ৬ কোটি ৭৬ লাখ ৫১ হাজার ৯২৯ টাকা এবং সুদ ২ কোটি ৫০ লাখ ১৬ হাজার ৫৩৩ টাকা পরিশোধ না করে আত্মসাৎ হয়েছে। এই মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন, ইয়াসিন এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ইয়াসিন, তার সহযোগী মোহাম্মদ হানিফ, সহযোগী মোহাম্মদ হারুন, সহযোগী মেহেরুননেছা বানু, সহযোগী হাসিনা বানু, আইসিবি ইসলামিক ব্যাংকের  সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিক বিন আব্দুল্লাহ, সাবেক শাখা ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন, সিনিয়র অফিসার মো. তরিকুল ইসলাম, হেড অব অপারেশন মইনউদ্দিন আহমেদ, চিফ অপারেটিং অফিসার অরুকাপল্লি অনন্ত পদ্মনাভন। তাদের বিরুদ্ধে মোট প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়।

পঞ্চম মামলা

এ মামলায় কোনো প্রকার বৈধ মর্টগেজ বা জামানত ছাড়াই অরণ্য ক্রাফটস লিমিটেডের অনুকূলে ৮০ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণের অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে ঋণের আসল ও সুদসহ মোট ৫০ লাখ ৩১ হাজার ৭৪২ টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অনুমোদিত মামলার আসামিরা হলেন— অরণ্য ক্রাফটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আবুল খায়েরের মেয়ে নওশীন খায়ের, চেয়ারম্যান ও নওশীনের স্বামী তানভীর হোসেন, আইসিবি ইসলামিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিক বিন আব্দুল্লাহ, সাবেক সিইও অরপিত ভিনোডবাই পারিখ, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সামছুল আরেফিন, রিস্ক ম্যানেজমেন্ট অফিসার রেজাউর রহমান, হেড অব আইআরএম তারেক উস সালাম, হেড অব অপারেশন মইনউদ্দিন আহমেদ ও হেড অব অপারেশন পারভেজ ইউসুফ চৌধুরী।

ষষ্ঠ মামলা

এই মামলায়ও একইভাবে জামানত ছাড়াই ঋণ অনুমোদন দেওয়া হয় এবং তা ফেরত দেওয়া হয়নি। আসামিরা যোগসাজশে কোনো প্রকার জামানত ছাড়া তমা স্যাটেলাইটের অনুকূলে ৭০ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ করা হয়। যার মধ্যে ঋণের আসল ৩৬ লাখ ৯৬ হাজার ৯২৬ টাকা ও সুদ ৩ লাখ ৪৫ হাজার ৩৩৪ টাকাসহ মোট ৪১ লাখ ২৮ হাজার ৭২১ টাকা আত্মসাৎ হয়েছে বলে দুদক দাবি করেছে। অনুমোাদিত মামলায় ৯ আসামি হলেন— তমা স্যাটেলাইটের মালিক সৈয়দ আতাউর রহমান সোহাগ, বেঙ্গল এক্সপ্রেসের চেয়ারম্যান আবুল খায়ের, আইসিবি ইসলামিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিক বিন আব্দুল্লাহ, সাবেক সিইও অরপিত ভিনোডবাই পারিখ, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সামছুল আরেফিন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার সুমন আলম মুনশী, হেড অব আইআরএম তারেক উস সালাম, হেড অব অপারেশন মইনউদ্দিন আহমেদ ও হেড অব অপারেশন পারভেজ ইউসুফ চৌধুরী।

সপ্তম মামলা

সবচেয়ে বড় এই মামলায় একই সম্পত্তি একাধিক ব্যাংকে মর্টগেজ দেখিয়ে ঋণ নেওয়ার ঘটনা ঘটেছে। আসামিরা প্রতারণার আশ্রয়ে পূর্বে অন্য ব্যাংকে মর্টগেজ করা সম্পত্তি পুনরায় আইসিবি ইসলামিক ব্যাংকে মর্টগেজ হিসেবে উপস্থাপন করে এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ২১ কোটি ৫০ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ করান। পরবর্তী সময়ে ঋণের আসল ও সুদসহ মোট ১৫ কোটি টাকার বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। যার মধ্যে  ১৩ কোটি ৭২ লাখ ১৩ হাজার ৬৭০ টাকা ও সুদ ১ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৭৪৯ টাকা আত্মসাত হয়েছে। দুদকের অনুসন্ধানে দেখা গেছে ঋণ আত্মসাতের ঘটনাটি ছিল সুপরিকল্পিত।

অনুমোদিত মামলার ১১ আসামিরা হলেন, শুভ্র ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নামের চেয়ারম্যান নবিউল্লাহ বাবু, ম্যানেজিং ডিরেক্টর তার ছেলে মো. নাফিজুল্লাহ শুভ্র এবং পরিচালক ও তার স্ত্রী সাবেরা খাতুন ও কন্যা পরিচালক সুমাইয়া সারা, আইসিবি ইসলামিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিক বিন আব্দুল্লাহ, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার সুমন আলম মুনশী, ব্যাংক অফিসার রায়হান পারভেজ, হেড অব আইআরএম তারেক উস সালাম, হেড অব অপারেশন মইনউদ্দিন আহমেদ, বিদেশি দুই নাগরিক লি উল কিম এবং শিবাগুকান থাম্বরিয়াজাহ।

দুদক সূত্রে আরও জানা যায়, আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি শফিক-বিন আব্দুল্লাহ, একজন মালয়েশিয়ান নাগরিক ছিলেন। তিনি মালয়েশিয়ান আইসিবি ফাইনান্সিয়াল গ্রুপ থেকে নিয়োগ করা। আইসিবি ব্যাংকের ৫২ শতাংশ শেয়ার মালয়েশিয়ান আইসিবি ফাইনান্সিয়াল গ্রুপের। তার পরিবারের সব সদস্য মালয়েশিয়ায় বসবাস করেন। ইতোমধ্যে তিনি বাংলাদেশে চাকরি ত্যাগ করে মালয়েশিয়া প্রত্যাবর্তন করেছেন বলে জানা গেছে।

Post Views: 250

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
59

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d