যে খেলাটা আসলে ভারতের জন্য সাজানো হয়েছিল, সেটাই এখন পাকিস্তানের দিকেই ফিরে গেছে—এটাই দোভালের প্রকৃত মাস্টারস্ট্রোক।
মার্কিন সেনারা যখন আফগানিস্তান ছাড়ল, তখন বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র রেখে যায়। পাকিস্তানের ধারণা ছিল—তালেবান সেই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করে নতুন করে কৌশলগত চাপ তৈরি করবে। ইসলামাবাদের হিসেব ছিল খুবই সরল—ভারতের চারপাশে অস্থিরতা বাড়ানো।
কিন্তু বাস্তবে হলো তার একেবারে বিপরীত।
আজ সেই আমেরিকান অস্ত্র দিয়েই আফগান যোদ্ধারা পাকিস্তানকেই আঘাত করছে। সীমান্তে প্রতিনিয়ত গোলাগুলি, হামলা, উত্তেজনা আর বিশৃঙ্খলা। এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তান এখন তালেবানকে নিয়ন্ত্রণ করাটাই নিজের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
আর ভারত?
পুরোপুরি নিশ্চিন্ত। কোনো বাড়তি চাপ নেই, কোনো অতিরিক্ত দায়ও নেই।
এই নীরব কিন্তু তীক্ষ্ণ কৌশলগত ফলটিই দোভালের সবচেয়ে বড় সাফল্য— শত্রুর জন্য পাতানো ফাঁদে শেষমেশ শত্রুই আটকে যাবে, আর ভারত দূর থেকে তা দেখবে।








