আলোকিত ব্লাড ব্যাংকের উদ্যোগে হাতিরঝিল অঞ্চলের স্বেচ্ছাসেবকদের নিয়ে ‘মাহে রমজানে সার্বজনীন কল্যাণ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৫.৩০টায় রাজধানীর মগবাজারে একটি চাইনিজ রেস্টুরেন্টে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মু.আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লার পরিচালনায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সাবেক এডভাইজার মুহাম্মদ হেমায়েত হোসেন। এছাড়া আলোচনা রাখেন সংস্থার নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম খান, গোলাম মাওলা, কলিম উল্লাহ, আবু সাঈদ মন্ডল, আ.সাত্তার, রাশেদুল ইসলাম, সুলতান মাহমুদ, আয়ান মাহমুদ প্রমুখ। এতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেন।






