গাইবান্ধা জেলা প্রতিনিধি: এক সুন্দরীর প্রেমে হাবুডুবু ও প্রেম সাগরে পড়ে ১০ লক্ষ টাকা খোয়া গেছে গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতার। গাইবান্ধা থানায় ওই প্রতারক সুন্দরী নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই সুন্দরী নারী পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ একাধিক ব্যক্তিকে বিয়ে করে প্রতারণা করেছে বলে অভিযোগ রয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, ওই নারীকে অনেক টাকা দেনমোহরে বিয়ে করেন পুলিশের এসআই কোরবান আলী। তুচ্ছ ঘটনায় তাদের সংসার ভেঙে যায়। এরপর স্বামীর কাছে যৌতুকসহ দেনমোহর দাবি করে মামলা করেন। পরে ওই পুলিশ কর্মকর্তা ১৬ লক্ষ টাকা দিয়ে ঘটনার সমাধান করেন। এরপর ওই নারী বিয়ে করেন এক সাংবাদিককে। সে সংসারে তাদের দু’টি সন্তানের জন্ম হয়। সংসার জীবনে তাদের বনিবনা না হওয়ায় সাংবাদিককে তাকে তালাক দিয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। জামিন নিতে গিয়ে সেই সাংবাদিক দীর্ঘদিন কারাভোগ করেন। এরপর প্রেমের দৃষ্টি পড়ে জেলা পরিষদ চেয়ারম্যান ও জাপা নেতা আতাউর রহমান আতার দিকে তখন জেলা পরিষদ চেয়ারম্যানও তার প্রেম সাগরে হাবুডুবু খায়। সেই সুযোগে সুন্দরী চেপে বসেন আতার ঘাড়ে। রূপ দেখে আগের ঘটনা ভুলে যান আতাউর রহমান। তারপর জমে উঠে তাদের প্রেম। দু’জনে মিলে গোপনে আরাবি ফ্যাশন হাউস নামের একটি দোকান দেন সিনেমা সড়কের একটি বিপণীকেন্দ্রে। আতাউর রহমানকে ভুলিয়ে ওই নারী তার কাছ থেকে গত এক বছরে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরে জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রেমে ভাটা পড়ে। সেই সুন্দরীর কাছে কয়েকবার ধরনা দিয়ে টাকা উদ্ধার করতে পারেনি। পর্যায়ে গায়েব হয়ে যায় ওই নারীসহ তার ফ্যাশন হাউস। এ ঘটনায় গাইবান্ধা শহরে মানুষের মুখে মুখে শোনা যায় সুন্দরী গৃহবধূর নাম। সদ্য ক্ষমতাচ্যুত গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান থানায় গত ১৪ এপ্রিল ওই সুন্দরী নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ওই মহিলা মামলাবাজ। তিনি ব্যবসার আড়ালে মানুষকে ফাঁদে ফেলে টাকা আদায় করতেন। দ্রুত তাকে গ্রেফতার করা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







