দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি ) শাখা ছাত্রলীগের একাংশ।
বুধবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে ক্যাম্পাসের জয় বাংলা চত্ত্বরে ‘ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ‘ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ঢাকা কলেজ ভয় নাই পাশে আছি লাখো ভাইসহ বিভিন্ন বর্নীল প্লেকার্ড হাতে নিয়ে এ মানববন্ধনের আয়োজন করে হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক অলিউল ইসলাম নাবিল, সহ-সম্পাদক সৈয়দ হাসান ইকবাল সাকিব, শেরে-ই-বাংলা হল-১ শাখার সহ-সভাপতি রাকিবুল ইসলাম পলক, শেরে-ই-বাংলা হল ২ শাখার যুগ্ন সাধারন সম্পাদক জয় কলিন্স সরকার, আশিকুর রহমান,বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসারুল আমিন তামিম সহ পবিপ্রবি শাখা ছাত্রলীগের অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
তাঁরা আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কখনো সাধারন শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হামলা মেনে নেয় নি আর নিবেও না। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নেতৃত্বে সকল প্রকারের কুচক্রী মহলকে রুখে দিতে আমরা পবিপ্রবি ছাত্রলীগ সদা প্রস্তুত।
##
Post Views: 288
Related