সবার আগে, একজন তরুণ নিজের ইচ্ছায় এবং স্বেচ্ছায় প্রথমবার যৌন সঙ্গম করার সিদ্ধান্ত নিতে সম্মত হতে সক্ষম কিনা, তা যাচাই করতে হবে। সেই সম্মতি যে দিচ্ছে সে কোনো ধরণের মাদকের প্রভাবে ছিল না বা সঙ্গী, বন্ধুবান্ধবদের চাপে পড়ে সম্মতি দেয়নি, সে বিষয়ে নজর রাখতে হবে।
সমীক্ষা বলছে অংশ নেয়া মহিলাদের প্রায় ৫০% এবং পুরুষদের প্রায় ৪০% এই ক্ষেত্রে অকৃতকার্য ছিল।

জানা যাচ্ছে, সমীক্ষায় অংশ নেওয়া মহিলাদের প্রতি পাঁচজনে একজন এবং পুরুষদের প্রতি ১০ জনে ৪ জনই মনে করেন প্রথম যৌন মিলনের সময় তাদের সঙ্গীর সমান আগ্রহ ছিল না। অর্থাৎ, তাদের সঙ্গীরা অনেকটা চাপে পড়েই প্রথম মিলনে সম্মতি দিয়েছিলেন।









