বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামের মৃত ওসমান আলীর পুত্র বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান ২৮মে বৃহষ্পতিবার বেলা ১১টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭২ বছর। ২৯ মে শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দীন, দপ্তর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন, সঙ্গীয় ফোর্স, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ কন্যা, নাতী-নাতনীসহ বহু-গুনগ্রাহী রেখে যায়।
জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- 'স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্ম পরিচয়' এই স্লোগান নিয়ে জয়পুরহাটে দুই দিনব্যাপী...









