আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি ও সাবেক বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর আপন ছোট্ট ভাই বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ কাউছার চৌধুরী(৪৫)কে ৩জুন(বুধবার)
রাতে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে বাসায় যাওয়ার পথে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
আটক কাউসার চৌধুরী সুবিদপুর ইউনিয়নের মরহুম বার,বার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান আমীর আলী চৌধুরীর পুত্র।
এবং জেলা যুবলীগ এর সভাপতি ও সাবেক বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর আপন ছোট্ট ভাই।
এ ব্যাপারে আটকের খবর পাওয়ার পর কেন আটক করা হয়েছে এবং কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা এ বিষয়ে ডিবি অফিসার ইনচার্জ(ওসি)এর সরকারি মুঠোফোনে যোগাযোগ করে কোন সাড়া না পাওয়ায় জানা সম্ভব হয়নি।
তবে হোয়াটসঅ্যাপে বার্তা প্রেরনের মাধ্যমে যোগাযোগ এর চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
নাজমুল হক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রাত পৌনে একটার দিকে জানিয়েছেন,
আটকের বিষয়টি শুনেছেন।
তবে এ বিষয়ে বিস্তারিত আগামীকাল ৪জুন (বৃহস্পতিবার)
জানাতে পারবেন বলে জানান তিনি।








