স্টাফরিপোর্টার \ ৪ জুন বৃহস্পতিবার বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ সমিতি দিনাজপুরের আয়োজনে প্রতি বছরের মত এবারও ঈদ-উল-আযহা পরবর্তী কার্যনির্বাহী কমিটির ঈদ পুনর্মিলনী সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ সমিতি দিনাজপুর এর সভাপতি ডিজিএম (অবঃ) মোঃ আল মামুন মুনসুর আলম এর সভাপতিত্বে এবং সমিতির সাধারন সম্পাদক মোঃ আফজালুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপ্যাল অফিসার সুলতান আহমেদ সরকার, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, এস.পি.ও সিরাজুল ইসলাম, মাধব চন্দ্র রায়, ডিজিএম এজাহারুল হক, ডিজিএম আবু হাসান, জিএম একরামুল হক ও সিনিয়র অফিসার মোঃ ইউনুস আলী। ঈদ পুনর্মিলনী সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তা হলো- সমিতির অসহায় সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান, সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ভাতা প্রদান, বাৎসরিক শীতবস্ত্র বিতরণ করা হবে। আগামী ২৭ ডিসেম্বর ২০২৬ রোজ শনিবার সমিতির বার্ষিক সাধারন সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হবে পল্লীশ্রী মিলনায়তনে। সভাপতি ডিজিএম (অবঃ) মোঃ আল মামুন মুনসুর আলম তার বক্তব্যে বলেন, সমিতির ভবিষ্যৎ উন্নয়নে সদস্যদের সহযোগিতা পেলে একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ সমিতি।
চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার
চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার উপজেলা প্রতিনিধি চাটখিল (নোয়াখালী)...





