রেজাউল করিম :মালয়েশিয়া
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের দুর্নীতি, অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান। দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, ২০২২ সাল থেকে এ পর্যন্ত বিভাগটির ৯৯৪টি শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের মামলার নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলার তদন্ত শেষে ৭৭ জন ইমিগ্রেশন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার, নির্ধারিত নিয়ম লঙ্ঘন, কর্মস্থলে অনুপস্থিত থাকা, মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং আটক অভিবাসীদের কাছে নিষিদ্ধ সামগ্রী পৌঁছে দেওয়ার মতো গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো কর্মকর্তা যত উচ্চ পদেই থাকুন না কেন, …






