আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ প্রতিনিধি,চট্টগ্রাম
গোপন সংবাদ এর ভিক্তিতে সন্দ্বীপ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক সহ সন্দ্বীপের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু (৩৫), পিতা- শফি মেম্বার এবং মোঃ জুয়েল রানা (৩৬), পিতা- মৃত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০৩টি দেশীয় এলজি, ০৪টি কার্তুজ, ০১টি ছেনি, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি চাপাতি এবং নগদ ১১,২২০/- (এগারো হাজার দুইশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
পুলিশের জানায়, গ্রেপ্তারকৃত মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার নামে ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে বাউরিয়া ইউনিয়ন এর শীর্ষ সন্ত্রাসী মাহফুজুর রহমান রিমন কে দেশীয় অস্ত্র সহ গেপ্তার করতে সক্ষম হয় সন্দ্বীপ থানা পুলিশ
চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে অদ্যাবধি জেলার ১৭টি থানা এলাকায় মোট ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার, ৯টি মামলা রুজু এবং ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২,৪৫,০৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৯২ কেজি গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ১৫২টি মামলা রুজু করা হয়েছে এবং ১৯৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে
সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ ( ওসি) সুজন হাওলাদার বলেন মাদকের ও সন্ত্রাস বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে আরো যারা আছে সন্ত্রাসির সাথে জড়িত আছে তাদের কে গেপ্তার এর চেষ্টা চলমান
চট্টগ্রাম জেলা পুলিশ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







