মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৪৫৬টি হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে রামগড় সদর ইউনিয়নের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারকে সহায়তা দিতে চালু করা হয়েছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নারী-প্রধান পরিবারের নামে কার্ড প্রদান করা হচ্ছে এবং প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে স্থানীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালি উল্ল্যাহ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত উল্ল্যাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারী-প্রধান পরিবারগুলো এ ভাতার মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হবে এবং তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহে সহায়তা পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপকারভোগীদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি ভাতার অর্থ প্রদান করা হবে। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারবেন।
এদিকে, রামগড় উপজেলায় প্রথম ধাপে ৪৫৬টি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রায় চার কোটি পরিবারকে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







