আল আমিন মন্ডল বগুড়া।
২২শে জুন-২৬ সোমবার বগুড়ার গাবতলী দক্ষিণপাড়া উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়।
এ উপলক্ষে অত্র বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী মোঃ মাশকুরুল আলম চৌধুরী সৌরভ এর সভাপতিত্বে
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
এরপর অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম ও অফিস সহায়ক স্বপন কুমার সরকার কে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা কালে বিভিন্ন উপকরণ উপহার সামগ্রী প্রদান করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রাণী দেবী’র সার্বিক তত্বাবধানে এবং সহকারী শিক্ষক আব্দুর রাকিবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক মন্ডল, অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শহিদুল ইসলাম মন্ডল, শিক্ষক প্রতিনিধি আব্দুল হাকিম, বিদায়ী শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক, জিনাত তার জানা হালিম, বিদায়ী অফিস সহায়ক স্বপন কুমার সরকার। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী খুশি আক্তার, সোনালী আক্তার, সুরাইয়া আক্তার, সহমিনা আক্তার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সকল শিক্ষকগন ও অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী মৌলভী খাইরুল মোস্তাকিম।







