Friday, November 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা: আওয়ামী লীগের ৭৭ বছরের সংগ্রাম, সংকট ও প্রত্যাবর্তনের ইতিহাস ​— মানিক লাল ঘোষ

admin by admin
June 23, 2026
in /প্রবাসী খবর, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে বারবার একটি নাম ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে ফিরে আসে—বাংলাদেশ আওয়ামী লীগ। ভাষার অধিকার থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র গঠন এবং উন্নয়ন অভিযাত্রা—প্রতিটি অধ্যায়ে এই দলটি কখনও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কখনও আবার ইতিহাসের কঠিনতম সংকট মোকাবিলা করেছে। সাতাত্তর বছরের এই দীর্ঘ যাত্রাপথ কেবল একটি রাজনৈতিক দলের ইতিহাস নয়; এটি বাঙালির আত্মপরিচয়, সংগ্রাম, ত্যাগ এবং রাষ্ট্র নির্মাণের এক অবিচ্ছেদ্য মহাকাব্য।
​পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৪৭ সালের পরবর্তী সময়ে পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় দ্রুতই অসন্তোষ ও বঞ্চনার অনুভূতি তৈরি হয়। ভাষা, সংস্কৃতি এবং অধিকার প্রশ্নে বৈষম্য স্পষ্ট হয়ে উঠলে একটি নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন দেখা দেয়। এই প্রেক্ষাপটে ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় “পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ”। এটি ছিল তৎকালীন পূর্ব বাংলার গণমানুষের অধিকার আদায়ের জন্য এক নতুন রাজনৈতিক যাত্রার সূচনা। প্রতিষ্ঠাকালীন সম্মেলনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় কারাবন্দি থাকা সত্ত্বেও তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৯৫৩ সালে তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং এরপর থেকেই তাঁর সুসংগঠিত নেতৃত্বের ছোঁয়ায় দলটি তৃণমূল পর্যায়ে বাঙালির মুক্তির একমাত্র ভরসাস্থল হয়ে ওঠে। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনীতির চেতনায় দলের নাম থেকে “মুসলিম” শব্দটি বাদ দিয়ে নতুন নামকরণ করা হয় “আওয়ামী লীগ”, যা ছিল রাজনৈতিক আদর্শের এক ঐতিহাসিক রূপান্তর।
​আওয়ামী লীগের অর্জনের ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান—প্রতিটি আন্দোলনে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির চালিকাশক্তি। ১৯৬৬ সালের ছয় দফা ছিল বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সনদ। এরপর ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় পাকিস্তানি শাসন কাঠামোকে কাঁপিয়ে দেয়। বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সময় ও অনুপ্রেরণার উৎস হলো ৭ মার্চ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রতিটি বাক্য ছিল বাঙালির মুক্তির সনদ, যা জাতিকে নিরস্ত্র থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছিল। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আওয়ামী লীগের নেতৃত্বেই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্থান করে নেয়, যা রাজনৈতিক ইতিহাসের এক বিরল ঘটনা।
​তবে স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের যাত্রা মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছিল, তা আজও কোনো না কোনোভাবে সক্রিয়। এরপর দীর্ঘ সময় সামরিক ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এই কঠিন সময়ে ১৯৮১ সালে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন। নেতৃত্বহীন ও বিপর্যস্ত আওয়ামী লীগের হাল ধরেন তিনি। চরম প্রতিকূলতা, জীবননাশের হুমকি, মামলা ও কারাবাস উপেক্ষা করে তিনি দলকে পুনর্গঠন করেন এবং আবারও জনগণের রাজনীতির মূল স্রোতধারায় ফিরিয়ে আনেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ১৯৯৬ এবং ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশ উন্নয়নের এক অনন্য উচ্চতায় পৌঁছায়। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং ডিজিটাল অবকাঠামোসহ মেগা প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দেয়।
​কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ আবারও ইতিহাসের ভয়াবহতম দুঃসময়ের মুখোমুখি। আজ এই দলটির ওপর নেমে এসেছে নজিরবিহীন দমন-পীড়ন। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী ও এমপি থেকে শুরু করে তৃণমূলের লক্ষাধিক নেতাকর্মীর নামে আজ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বসহ দলের অসংখ্য নেতাকর্মী আজ কারাগারে অমানবিক জীবনযাপন করছেন। লক্ষাধিক কর্মী আজ বাড়িঘর ছাড়া, পরিবার-পরিজন হারিয়ে অবর্ণনীয় কষ্ট করছেন। উগ্রবাদী ও ষড়যন্ত্রকারী মহলের দ্বারা অসংখ্য নেতাকর্মী মব ভায়োলেন্সের শিকার হয়েছেন, অনেকে নির্মমভাবে জীবন দিয়েছেন, যা গণতন্ত্রের জন্য এক চরম কলঙ্কজনক অধ্যায়।
​এমনকি বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দিতে তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে। একটি চিহ্নিত গোষ্ঠী আজ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রমকে রুদ্ধ করে দেওয়া মানেই হলো বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করা এবং মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে ভূলুণ্ঠিত করা। এই অপশক্তি চায় বাংলাদেশকে একাত্তরের পরাজিত শক্তির আদর্শে, অর্থাৎ পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে। কিন্তু ইতিহাস সাক্ষী, আওয়ামী লীগকে নিস্তব্ধ করা অসম্ভব। ১৯৫৮, ১৯৭১, ১৯৭৫ বা ২০০৭—প্রতিটি সংকটের পর দলটি ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠেছে। আজ যখন দলের প্রধান শেখ হাসিনাকে ঘিরে নতুন করে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে তৃণমূল, তখন এটি স্পষ্ট যে, আওয়ামী লীগকে গণমানুষের হৃদয়ের সীমানা থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়।
​আওয়ামী লীগের ইতিহাস তাই কেবল ক্ষমতার ইতিহাস নয়, বরং টিকে থাকা, ফিরে আসা এবং পুনর্গঠনের ইতিহাস। প্রতিটি সংকটের পর দলটি নতুনভাবে সংগঠিত হয়েছে এবং আবারও রাজনৈতিক বাস্তবতার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে। ইতিহাসের শিক্ষা হলো—যে দল জনগণের সংগ্রাম, আশা ও আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে, তাকে কেবল প্রশাসনিক সিদ্ধান্ত বা সাময়িক রাজনৈতিক পরিবর্তন দিয়ে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুর স্বপ্ন, শেখ হাসিনার সাহসী নেতৃত্ব এবং লাখো কর্মীর ত্যাগে গড়ে ওঠা আওয়ামী লীগের ইতিহাস মূলত বাংলাদেশের ইতিহাসেরই একটি অবিচ্ছেদ্য অংশ। সাতাত্তর বছরের এই যাত্রাপথে দলটি বহুবার আঘাত পেয়েছে, বহুবার সংকটে পড়েছে, আবার বহুবার ঘুরে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতাই ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগকে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হিসেবে স্থাপন করে রাখবে।

​(মানিক লাল ঘোষ : সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি)

Views: 143

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

by admin
November 13, 2026
0
4

চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার উপজেলা প্রতিনিধি চাটখিল (নোয়াখালী)...

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

by admin
November 13, 2026
0
0

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। স্টাফ রিপোর্টার রাজধানীর তুরাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী...

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি

by admin
November 13, 2026
0
100

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সেই চেষ্টা...

পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক

পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক

by admin
November 13, 2026
0
15

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়...

নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

by admin
November 13, 2026
0
24

সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী...

খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

by admin
November 13, 2026
0
6

খুলনার রূপসায় দোকানে বসে থাকা অবস্থায় বিএনপির সার্চ কমিটির সদস্য ও ইট-বালু ব্যবসায়ী মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026
  • মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯ November 13, 2026
  • খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট November 13, 2026
  • জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব November 13, 2026
  • বিকট শব্দে গাড়ি থামালেই বিপদ, মহাসড়কে ছিনতাইয়ের নতুন ফাঁদ; চালকদের সতর্ক করল পুলিশ November 13, 2026
  • পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত November 13, 2026
  • দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত November 13, 2026
  • রংপুরে আ.লীগের দুই কর্মী গ্রেফতার November 13, 2026
  • ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত November 13, 2026
  • ১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী November 13, 2026
  • ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন November 13, 2026
  • প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ন্যাপ : জাতীয় স্বার্থে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করুন November 13, 2026
  • গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া November 13, 2026
  • জনবান্ধব ও জনসম্পৃক্ত গনসংগঠনে পরিণত করার অভিপ্রায়ে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত November 13, 2026
  • রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ November 12, 2026
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি? November 12, 2026
  • আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত November 12, 2026
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত November 12, 2026
  • কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত November 12, 2026
  • যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী November 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      November 13, 2026
      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      November 13, 2026
      আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      November 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d