মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল হাটের কুলি শ্রমিকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে টি শার্ট বিতরণ করেন বিএনপি নেতা আতাউর রহমান আতা। উপজেলার পিপরুল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আতা বলেন, আমি শ্রমজীবী মেহনতি মানুষের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, আমার নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও জাতীয় সংসদের হুইপ নাটোর-২ এর সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশে সাধারণ মানুষের সেবক হয়ে কাজ করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুর লক্ষীকোল হাটের কুলি শ্রমিক সংগঠনের নেতা ইছোব আলী, তাজেল ইসলাম, বাবু সরদার প্রমূখ।








