বশিরুজ্জামান, ঈদগাঁও প্রতিনিধিঃ “দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একঝাঁক তরুণ সংবাদকর্মীদের সংগঠন ঈদগাহ প্রেসক্লাব’র উদ্যোগে দু’দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।
২৭ জুলাই কর্মসূচির প্রথম দিনে উপজেলাধীন বিভিন্ন মাদ্রাসায় স্বতঃস্ফূর্তভাবে গাছের চারা রোপন করা হয়। এবং কর্মসূচির ২য় দিন ২৮ জুলাই উপজেলাধীন বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয় ঈদগাহ প্রেসক্লাবের উদ্যোগে। এ ছাড়াও ঈদগাহ প্রেসক্লাব সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বশিরুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ আশফাক উদ্দীন আরফাতের নেতৃত্বে ইসলামাবাদ রেলস্টেশন, ঈদগাঁও বাজার ও বাসস্টেশনের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে চারা রোপন করে প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৃক্ষরোপণের সময় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবু বকর ছিদ্দিক ও সদস্য রবিউল আলম রবি উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বঙ্গোপসাগরের কূলঘেঁষা উপজেলা ঈদগাঁও’র পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিবছরের ন্যায় ২০২৬ সালেও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপন করা হয়েছে।









