শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) উপজেলা নতুন ভবন চত্বরে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জহুরুল হায়দার বাবু, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, বুড়িগোয়ালিনী ইউপি সাবেক চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুশান্ত বিশ্বাস বাবুলাল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষকমন্ডলী সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পাঠ করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







