Thursday, September 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

নিউ ইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা

admin by admin
September 24, 2026
in /প্রবাসী খবর, বাংলাদেশ, বিশ্ব
Reading Time: 1 min read
0 0
A A
0
নিউ ইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
নিউ ইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালুর জন্য বাস্তবসম্মত ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নি উইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেওয়া এক খোলা চিঠিতে এ দাবি তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেসের সম্পাদক ছাবেদ সাথী।
খোলা চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে সরাসরি জাতীয় পতাকাবাহী ফ্লাইট না থাকায় প্রবাসীদের দীর্ঘদিন ধরে তৃতীয় দেশের বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। দোহা, দুবাই, ইস্তাম্বুলসহ বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট করে ঢাকায় পৌঁছাতে হয়। এতে বিশেষ করে বয়স্ক যাত্রী, অসুস্থ ব্যক্তি, হুইলচেয়ার ব্যবহারকারী এবং ছোট শিশুসহ পরিবারগুলোকে বাড়তি দুর্ভোগের মুখে পড়তে হয়।
চিঠিতে বলা হয়, দীর্ঘ যাত্রার পর বিমান পরিবর্তন, এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়া, পুনরায় নিরাপত্তা তল্লাশি, গেট পরিবর্তন, ফ্লাইট বিলম্ব, লাগেজ নিয়ে অনিশ্চয়তা এবং সংযোগকারী ফ্লাইট মিস হওয়ার আশঙ্কায় অনেক প্রবাসীর স্বদেশযাত্রার আনন্দ ভোগান্তিতে পরিণত হয়।
অন্যদিকে, জাতীয় পতাকাবাহী বিমানে দেশে ফেরার অভিজ্ঞতার সঙ্গে প্রবাসীদের আবেগের সম্পর্ক রয়েছে উল্লেখ করে ছাবেদ সাথী বলেন, বিমানে ওঠার পর বাংলায় ঘোষণা, বাংলাদেশি কেবিন ক্রুদের মাতৃভাষায় সেবা এবং পরিচিত খাবার একজন প্রবাসীকে যাত্রার শুরু থেকেই স্বদেশে ফেরার অনুভূতি দেয়।

২০০৬ সাল থেকে বন্ধ নিউইয়র্ক রুট
নিউ ইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ২০০৬ সালে বন্ধ হয়ে যায়। ১৯৯৩ সালে চালু হওয়া এ পরিষেবা শেষ পর্যায়ে ঢাকা–দুবাই–ব্রাসেলস–নিউইয়র্ক রুটে পরিচালিত হতো। ২০০৬ সালের ২৯ জুলাই শেষ নিয়মিত ফ্লাইট পরিচালনার পর রুটটি বন্ধ করা হয়। তৎকালীন প্রতিবেদনে আর্থিক লোকসান, পুরোনো উড়োজাহাজ ও বহরের সীমাবদ্ধতাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
খোলা চিঠিতে বলা হয়, রুটটি বন্ধ হওয়ার পর প্রায় ২০ বছর পার হলেও নিউইয়র্কে বিমানের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট আর চালু হয়নি।
এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠীর পরিধি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। নিউইয়র্কের পাশাপাশি নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড ও ভার্জিনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিপুলসংখ্যক বাংলাদেশির বসবাসের কারণে নিউইয়র্ক–ঢাকা বিমান যোগাযোগের বিষয়টি নতুন করে মূল্যায়নের দাবি রাখে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

২০২১ সালে জেএফকেতে এসেছিল বিমানের বিশেষ ফ্লাইট
২০২১ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘদিন পর নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজের উপস্থিতি প্রবাসীদের মধ্যে নিয়মিত ফ্লাইট পুনরায় চালুর আশা তৈরি করেছিল।
সে সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও নিউইয়র্ক–ঢাকা রুটে আবার নিয়মিত বিমান চলাচলের সম্ভাবনার কথা বলেছিলেন। তবে পাঁচ বছর পরও সেই প্রত্যাশা বাস্তবায়িত হয়নি।

‘রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, চাই বাস্তব রোডম্যাপ’
খোলা চিঠিতে নিউ ইয়র্ক রুটের বিষয়টিকে কোনো একটি রাজনৈতিক দলের সাফল্য বা ব্যর্থতা হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থের বিষয় হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
ছাবেদ সাথী বলেন, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের শেষ বছরে রুটটি বন্ধ হয়। পরবর্তী দীর্ঘ আওয়ামী লীগ সরকারের সময়ও নিউইয়র্কে বিমানের নিয়মিত ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘দুই দশকের অভিজ্ঞতা থেকে এখন প্রবাসীরা শুধু আরেকটি রাজনৈতিক প্রতিশ্রুতি চান না। আমরা জানতে চাই—কবে, কীভাবে এবং কোন কোন নিয়ন্ত্রক ও কারিগরি ধাপ অতিক্রম করে নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান ফিরবে।’
খোলা চিঠিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি প্রকাশ্য কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানানো হয়।
এতে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এর প্রয়োজনীয় নিরাপত্তা মান অর্জন, আন্তর্জাতিক নিরাপত্তা অডিট, উড়োজাহাজ ও ক্রু সক্ষমতা, সম্ভাব্য রুট, সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা এবং বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

‘প্রবাসীরা শুধু যাত্রী নন’
খোলা চিঠিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিরা শুধু বিমানের যাত্রী নন; তাঁরা বাংলাদেশের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশীদার। দেশে অর্থ পাঠানো, বিনিয়োগ, পরিবারের ব্যয় বহন, ব্যবসা-বাণিজ্য এবং বিদেশে বাংলাদেশের পরিচিতি তৈরিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তাই নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের সংযোগকে শুধু পরিবহন সুবিধা হিসেবে না দেখে অর্থনীতি, পর্যটন, প্রবাসী সম্পর্ক ও আন্তর্জাতিক যোগাযোগের অংশ হিসেবে বিবেচনা করা উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়।
একই সঙ্গে আবেগের ভিত্তিতে লোকসানি রুট পরিচালনার পরিবর্তে নতুন উদ্যোগকে নিরাপদ, নিয়ন্ত্রকভাবে অনুমোদিত এবং দীর্ঘমেয়াদে আর্থিকভাবে টেকসই করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেএফকেতে আবার লাল-সবুজের বিমান দেখার প্রত্যাশা
প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠির শেষাংশে ছাবেদ সাথী বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসীরা এমন একটি দিন দেখতে চান, যখন নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপারচার বোর্ডে আবারও দেখা যাবে—’বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: নিউইয়র্ক-ঢাকা’।
তিনি বলেন, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে বয়স্ক বাবা-মা ও ছোট শিশুসহ পরিবারগুলোকে তৃতীয় দেশের বিমানবন্দরে দীর্ঘ ট্রানজিটের দুর্ভোগ থেকে অনেকটাই মুক্ত করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের সময় প্রবাসীদের দীর্ঘদিনের এ দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অবিলম্বে ফ্লাইট চালুর অবাস্তব প্রতিশ্রুতির পরিবর্তে নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান পুনঃচালুর একটি বিশ্বাসযোগ্য ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ ঘোষণার আহ্বান জানানো হয়।
‘প্রায় বিশ বছরের অপেক্ষার পর প্রবাসীরা অন্তত জানতে চান—কবে এবং কোন পথে নিউইয়র্কে আবার ফিরবে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান,’—খোলা চিঠিতে বলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী।

—

Ema Alice
Post Views: 6

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

by admin
September 24, 2026
0
0

আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান...

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

by admin
September 24, 2026
0
0

দেশের বর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ পৃথক প্রস্তাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট্রিক...

বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

by admin
September 24, 2026
0
0

  রুকুনুজ্জামান, প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের...

তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ’লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ’লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

by admin
September 24, 2026
0
0

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সংঘাতের অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত...

বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

by admin
September 24, 2026
0
0

বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করতে ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার...

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সদস্যের ৫ হাজার

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সদস্যের ৫ হাজার

by admin
September 24, 2026
0
1

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করেছে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর September 24, 2026
  • ১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার September 24, 2026
  • ভয় দেখিয়ে যুবদল নেতার নেতৃত্বে  ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২ September 24, 2026
  • জামালপুরে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার September 24, 2026
  • রাজনৈতিক সংশ্লিষ্টতার কারনে মাত্র ২০ দিনের মাথায় গৌরীপুরে এসি ল্যান্ডকে প্রত্যাহার। September 24, 2026
  • বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন September 24, 2026
  • ডোমারে জনবল সংকটে স্থবির কার্যক্রম। সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী September 24, 2026
  • তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ’লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার September 24, 2026
  • (no title) September 24, 2026
  • নিউ ইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা September 24, 2026
  • বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি September 24, 2026
  • ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সদস্যের ৫ হাজার September 24, 2026
  • ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু September 24, 2026
  • “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” September 22, 2026
  • সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী September 22, 2026
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী September 22, 2026
  • ডিসি সম্মেলনে দেওয়া নির্দেশনার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী September 22, 2026
  • আরকান বা নামাজের ছেফত ছয়টি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। September 22, 2026
  • গাইবান্ধার সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের দাবি September 22, 2026
  • রামগড়ে সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবী, প্রতারক আটক September 22, 2026
  • নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত September 22, 2026
  • নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী September 22, 2026
  • মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত September 22, 2026
  • ‘ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসীদের উৎখাতেই সব মানুষের নিরাপদ রাষ্ট্র সম্ভব’ পাহাড়তলী গ্রীনভিউ আবাসিক এলাকায় ঈদে আজম মাহফিলে আল্লামা রেজাউল কাউসার। September 22, 2026
  • অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি September 22, 2026
  • ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন September 22, 2026
  • মক্কা চুক্তি বা ইসলামি ন্যাটো: সৌদি আরবের কি আরও একটি ভূরাজনৈতিক ভুল সিদ্ধান্ত? September 22, 2026
  • ৫ দিনের ক্ষুদ্র সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ৫টি দেশের রাষ্ট্রপ্রধানদের বাইলেটারাল মিটিং হবে September 22, 2026
  • তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, নিহত ২ September 22, 2026
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী September 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

      পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

      September 24, 2026
      ১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

      ১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

      September 24, 2026
      ভয় দেখিয়ে যুবদল নেতার নেতৃত্বে  ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

      ভয় দেখিয়ে যুবদল নেতার নেতৃত্বে  ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

      September 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d