প্রেসবিজ্ঞপ্তি:
শোক বার্তা:
লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউকে এর প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী সাদি‘র
মাতা মরিয়মুন নেছা চৌধুরী (৮৫)এর মৃত্যুতে শোক জানিয়েছেন লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে এর সাংবাদিক নেতৃবৃন্দরা।
উনার মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি ফখরুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক এক যুক্ত বিবৃতিতে মরহুমা মরিয়মুন নেছা চৌধুরী এর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। সংগঠনের নেতৃবৃন্দরা উনার বিদেহী আতœার মাগফেরাত ও উনার শোকসম্ভপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।সেই সাথে শোকসম্ভপ্ত পরিবারের সদস্যগন যেন এই শোক সহ্য করতে পারেন মহান সৃষ্টিকর্তার নিকট তারা প্রার্থনা জানিয়েছেন।
উল্লেখ্য যে মরিয়মুন নেছা চৌধুরী গত বৃহষ্পতিবার সন্ধ্যা ৬.১৫ মিনিটি সিলেটের সুবিদবাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া… রাজিউন। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সরকারী কর্মকর্তা ও সমাজসেবক মরহুম এন ইউ চৌধুরী‘র স্ত্রী। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ও ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।








