হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের দপ্তরে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।খবর আইবিএননিউজ ।
ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরের ওয়েবসাইটে জাইমা রহমানকে লিগ্যাল অফিসার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। জাতিসংঘের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা কাজ করছেন। তাঁদের মধ্যে ছয়জন বাংলাদেশি।বাপসনিউজ এতথ্য জানতে পেরেছে ।বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে কূটনীতিক আবদুল আলিম দপ্তরের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করছেন। মফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. রফিকুল আলম মোল্লা স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, সভাপতির দপ্তরে জাইমা রহমান মূলত আইনি বিষয়গুলো দেখভাল করবেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নির্বাচিত হওয়ার পর গত ৮ সেপ্টেম্বর ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খলিলুর রহমান। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
জাইমা লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও উত্তীর্ণ হন তিনি।







