মাসুদুর রহমান-
চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল বেড থেকে জামালপুরের সরিষাবাড়ীতে টেনে হেচড়ে ভিক্ষুক স্ত্রী,পুত্র সহ ৪ জনকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গতকাল মঙ্গল ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল বেড়ে থাকা ভিক্ষুক আব্দুল জলিল ও তার লাইলী বেগম,পুত্র আবু বক্কর সিদ্দিক ও ওয়াজকরণী কে সরিষাবাড়ী থানার এস আই মুনতাজ আলী তাদেরকে থানায় যেতে বললে ভিক্ষুক আব্দুল জলিল আপত্তি জানানো সত্তে¡ও বারবার জোর প্রয়োগ করে থানায় নিতে চেষ্টা করলে আব্দুল জলিল আতœচিৎকার দেয়। এ প্রেক্ষিতে পুলিশের পোশাক বিহীন সরিষাবাড়ী থানার এস আই আলতাব হোসেন ভিক্ষুক আব্দুল জলিলের মুখ চেপে ধরে বলে ভুক্তভোগী পরিবার রাশেদ মিয়া অভিযোগ করেন। গ্রেফতার কালীন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মুনতাজ আলী,সরিষাবাড়ী থানার এস আই সাইফুল ইসলাম,এস আই ওয়াজেদ আলী, পুলিশ সদস্য মোজাম্মেল হক ও মহিলা পুলিশ সাথী আক্তার দায়িত্ব পালন করেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল বেড থেকে টেনে হেচড়ে ভিক্ষুক স্ত্রী,পুত্র সহ ৪ জনকে গ্রেফতার এ ঘটনায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর সভার বাউসী বাজার এলাকার ভিক্ষুক আব্দুল জলিল এর দখলীয় জমি জবর দখলে নিতে একই গ্রামের মৃত তৈয়ব আলী’র ছেলে মজিবর রহমান ভাডাটিয়া লোকজন নিয়ে বসত বাড়ীতে সোমবার দুপুরে হামলা ভাংচুর সহ মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহত ভিক্ষুক আব্দুল জলিল(৬০),আবু বক্কর সিদ্দিক(৩০),ওয়াজকরণী(২৫) ও লাইলী বেগম(৫০),জসিম(৩২)ছালমা(৩৮),শুভ(১৯)শাহীদা(৫৫) পুলিশী হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। মারপিটের ঘটনায় আব্দুল জলিলের পক্ষে থানায় মজিবুর রহমান এর লোকজনের বিরুদ্ধে অভিযোগ না নিয়ে প্রভাবশালী মজিবর রহমানের দায়ের করা মামলায় ভিক্ষুক আব্দুল জলিল কে প্রধান বিবাদী করে ১৫জনের নাম উল্লেখ করে আরোও ২/৩ জন কে অজ্ঞাত নাম করে সোমবার রাতে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ দ্রæত ভিক্ষুক আব্দুল জলিলের পরিবারের ৫ জনকে গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মুনতাজ আলী নিশ্চিত করেন। সরিষাবাড়ী থানার মামলা নং-০৯,তারিখ-০৯-০৫-২০২২ইং।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী জানান,পুলিশ তাদের কিভাবে নিয়ে যায় তা আমি জানিনা। গতকাল সোমবার থেকে হাসপাতালে পুলিশের মাধ্যমে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি থাকে তারা।
এবিষয়ে সরিষাবাড়ী থানার এস আই সাইফুল ইসলাম জানান, আমরা কৌশল অবলম্বন করে তাদের গ্রেফতার করে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
ভিডিও লিংক- https://youtu.be/DNtgRu9HVuI







