Monday, October 5, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

গাইবান্ধায় ৬ মাসে কুকুর ও শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

admin by admin
October 5, 2026
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
গাইবান্ধায় ৬ মাসে কুকুর ও শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর ব্যুরো: বেওয়ারিশ কুকুরের আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। চলতি বছর বিচ্ছিন্ন ঘটনার পাশাপাশি অন্তত ৪ দফায় বড় ধরনের তাÐব চালিয়েছে কুকুর ও শিয়াল। বিশেষ করে পথকুকুর বা বেওয়ারিশ কুকুরের আক্রমণের আতঙ্কে রয়েছে শিশু, শিক্ষার্থী ও অভিভাবকরা। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে কুকুর ও শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আক্রান্ত
হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুসহ ৬ জনের। সচেতন মহলের অভিযোগ, গাইবান্ধায় একের পর এক অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলেও টনক নড়ছে না প্রশাসন কিংবা সংশ্লিষ্টদের। ঘটনার পর সাময়িক তৎপরতা দেখা গেলেও পরিকল্পিত কোনো পদক্ষেপ নেই। ফলে কুকুর বা এ ধরনের প্রাণির আক্রমণের সংখ্যা বাড়ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর পরিসংখ্যান।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রের রেজিস্টার বলেন, ২০২৬ সালের এপ্রিল থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছয় মাসে কুকুর ও অন্যান্য প্রাণির আক্রমণের শিকার হয়ে ভ্যাকসিন নিয়েছেন ৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে শুধু কুকুরের আক্রমণের শিকার হয়েছে নারী ও শিশুসহ ২ হাজার ২৫৬ জন। তবে এ হিসাব শুধু গাইবান্ধা জেনারেল হাসপাতালের। এর বাইরে জেলার আরও ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন অনেকে। কেউ কেউ আবার বেসরকারিভাবেও চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতির ভয়াবহতা সহজেই অনুমেয়।
হাইকোর্টে বেওয়ারিশ কুকুর নিধনে নিষেধাজ্ঞার পর থেকেই সারা দেশের গ্রাম ও শহরে ব্যাপক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা, এমন দাবি স্থানীয়দের। সোমবার গাইবান্ধা পৌরসভা ও কয়েকটি গ্রামে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য দেখা গেছে। শহরের বিভিন্ন পাড়া-মহল্লয় দলবেঁধে ঘুরতে দেখা গেছে কুকুর। বিশেষ করে ময়লার ভাগাড় ও খাবারের দোকানের আশপাশে একসঙ্গে ১০-১২টি পর্যন্ত কুকুর দেখা গেছে। তবে শহরের তুলনায় গ্রামে দলবেঁধে চলাফেরা করা কুকুরের সংখ্যা কিছুটা কম। শহরের কলেজ রোডের এতিমখানা, হাসপাতাল মোড়, সদর থানা-সংলগ্ন ময়লার ভাগাড়, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, পার্কের মোড়, ফকিরপাড়া মসজিদের সামনে এবং পলাশপাড়া মোড়ের ময়লার ভাগাড়ের কাছে দলবেঁধে থাকা কুকুর দেখা যায়।
এসব এলাকার পাশ দিয়ে চলাচলকারী শিক্ষার্থীসহ পথচারীদের আতঙ্ক নিয়ে চলতে দেখা যায়। শিশুদের নিয়ে অভিভাবকদের মধ্যেও রয়েছে চরম উদ্বেগ। কুকুরের দল সামনে পড়লে অনেককে উৎকণ্ঠা ও ভয়ের সঙ্গে বারবার কুকুরগুলোর দিকে তাকাতেও দেখা যায়। সপ্তম শ্রেণির শিক্ষার্থী সামির খাতুন বলেন প্রচÐ ভয় পাই কুকুরকে। ওরা সবগুলো একসঙ্গে যদি ধরতে আসে! ফেসবুকে দেখেছি স্টুডেন্টকে কীভাবে ১০-১২টি কুকুর কামড় দিয়েছে। জান্নাতুল ফেরদৌসী নামে অভিভাবক বলেন, শহরে প্রচুর কুকুরের সংখ্যা বেড়েছে। দলে দলে সবখানে ঘুরে বেড়ায়। পথ চলতে সব সময় আতঙ্কে থাকতে হয়। কখন আক্রমণের শিকার হই। কুকুর নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। গাইবান্ধার ভিএইচ রোডের সরকারি চাকরিজীবী আশরাফুল আলম বলেন, রাত ১০টার পর এবং ভোরবেলা নামাজে যাওয়ার সময় কুকুরের আক্রমণের ভয়ে থাকি। কুকুরগুলো একা পেলে দলবেঁধে আক্রমণ করতে আসে। এগুলো নিয়ন্ত্রণ বা এদের দমনে কার্যকর পদক্ষেপ জরুরি।
প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, প্রাণিস¤পদ বিভাগ ও একাধিক সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ৪, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রামে তাÐব চালায় একটি পাগলা কুকুর। সেইদিন একই কুকুরের কামড়ে ২৬ জন আহত হন। আহতরা গাইবান্ধা ও রংপুরে চিকিৎসা নেন। তবে ভ্যাকসিন নেওয়ার পরও ঘটনার ১৪ দিন পর ৬ মে প্রথমে নন্দ রানী (৫৫) ও ফুল মিয়া (৫২) মারা যান। পরে ৮ মে রতনেশ্বর বর্মণ, ১২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরুজা বেগম (৪০) এবং সর্বশেষ ১৩ মে সুলতানা বেগমের মৃত্যু হয়। চরম উদ্বেগজনক ওই ঘটনার ৪ মাস পর গত ২০ সেপ্টেম্বর একই উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে পথচারী ও বাড়ির আশপাশে থাকা চার শিশু ও নারীসহ ৯ জনকে কামড় দেয় একটি শিয়াল। পরদিন ২১ সেপ্টেম্বর বিকালে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামের সিনথিয়া (১২) নামে এক শিশুকে একটি কুকুর ধাওয়া করে। একপর্যায়ে কুকুরটি তার গলায় কামড় দিলে শ্বাসনালিতে গভীর ক্ষত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিব নামে এক যুবকের হাতেও কামড় দেয় কুকুরটি। এর ৪ দিন পর ২৬ সেপ্টেম্বর একটি কুকুর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৩টি গ্রামের নারী ও শিশুসহ ৮ জনকে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে আহত করে। মানুষের ওপর হামলার পাশাপাশি কুকুরটি ২টি গরু ও ২টি ছাগলকেও কামড়ায়।
গাইবান্ধার প্রাণিস¤পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে মানুষ ও গবাদি প্রাণিকে আক্রান্তকারী কুকুর ও শিয়ালের নমুনা পরীক্ষায় র‌্যাবিস ভাইরাসের উপস্থিতি পেয়েছে প্রাণিস¤পদ অধিদপ্তরের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি (সিডিআইএল)।
অন্যদিকে, গাইবান্ধায় এসব ঘটনার প্রাদুর্ভাবের উৎস ও কারণ অনুসন্ধানে গত ২২ সেপ্টেম্বর আক্রান্ত এলাকায় আসে প্রাণিস¤পদ অধিদপ্তরের রোগতত্ত¡ বিভাগের উচ্চপর্যায়ের চার সদস্যের একটি পর্যবেক্ষণ দল। এছাড়া ২৫ সেপ্টেম্বর শিয়ালের কামড়ে নারী-শিশুসহ নয়জন আহত হওয়ার ঘটনায় অধিকতর অনুসন্ধানে মাঠে নামে স্বাস্থ্য ও প্রাণিস¤পদ বিভাগের সমন্বয়ে গঠিত রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও
গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ছয় সদস্যের আরেকটি আউটব্রেক ইনভেস্টিগেশন টিম।
এর আগে সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যুর ঘটনা ও চিকিৎসার বিষয়াদি খতিয়ে দেখতে গত ১৯ মে ওই এলাকায় এসেছিল স্বাস্থ্য অধিদপ্তরের ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল (আইইডিসিআর)। যদিও ওই তদন্তের প্রতিবেদন এবং পরবর্তী কোনো আপডেট এখনও সামনে আসেনি।
চিকিৎসকরা জানান, র‌্যাবিস বা জলাতঙ্ক এমন একটি ভাইরাসজনিত রোগ, যা একবার শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে ¯œায়ুতন্ত্রকে আক্রমণ করে। লক্ষণ প্রকাশ পাওয়ার পর প্রায় সব ক্ষেত্রেই মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। তবে সময়মতো সচেতনতা ও চিকিৎসা নিলে এই রোগ স¤পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভির রহমান কল্লোল (জুনিয়র কনসালটেন্ট, কার্ডিয়াক) বলেন, র‌্যাবিস একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত কুকুর, বিড়াল, বানর বা অন্যান্য সংক্রমিত প্রাণির কামড়, আঁচড় বা লালার মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এই ভাইরাস ¯œায়ুতন্ত্র হয়ে মস্তিষ্কে পৌঁছে সংক্রমণ ঘটায়। ডা. কল্লোল বলেন, যেহেতু এটি ¯œায়ুতন্ত্র হয়ে মস্তিষ্কে পৌঁছে সংক্রমণ ঘটায়, সেহেতু মাথার যত কাছাকাছি কামড়ের ক্ষতস্থান হবে, তত দ্রæত এটি মস্তিষ্কে প্রবেশ করে সংক্রমণ ঘটাবে। সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যেও আক্রান্ত ব্যক্তি বা প্রাণি মারা যেতে পারে।
প্রশাসন, পৌরসভা ও প্রাণিস¤পদ-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সুন্দরগঞ্জে ২২ এপ্রিলের ঘটনায় পাঁচজনের মৃত্যুর পর তৎপরতা শুরু করে সংশ্লিষ্টরা। সে সময় সুন্দরগঞ্জে ১ হাজার ১৭৫টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর আর করা হয়নি। এছাড়া সদর পৌরসভায় সিরাজগঞ্জ থেকে আসা বিশেষজ্ঞের মাধ্যমে ৮৩০টি এবং স¤প্রতি সাদুল্লাপুরে ২০০টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়। গাইবান্ধা পৌর প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ বলেন, আমাদের তো এক্সপার্ট নেই, প্রশিক্ষিত জনবল নেই এবং এসবের পরিকল্পনাও নেই। মূলত এসবের দায়িত্ব কোন দপ্তরের, জানতে চাইলে তিনি বলেন, আমাদের আইনে (পৌরসভা) বলা আছে বিপজ্জনক প্রাণি নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু ২০১৩ সালে হাইকোর্টের নির্দেশে কুকুর নিধন বন্ধ হয়ে যায়। তারপর ৭-৮ বছর আগে প্রাণিস¤পদের কুকুর বন্ধ্যাকরণ একটি কার্যক্রম ছিল, সেটিও বন্ধ রয়েছে। মূলত সরকার যখন যাকে এটির দায়িত্ব দেবে, দায়িত্ব তারই।
সাদুল্লাপুর উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মো. তানভীক জাহান বলেন, আমরা প্রত্যেকেই ঝুঁকির মধ্যে রয়েছি। বর্তমানে সবচেয়ে নিরাপদ এবং সহজ প্রতিকার মানুষকে ম্যাস ভ্যাকসিনেশন করা। তবেই সুরক্ষা নিশ্চিত সম্ভব।
গাইবান্ধা জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. জোবাইদুল কবীর বলেন, পর্যবেক্ষক টিম আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শের সঙ্গে আমাদের কার্যক্রমের মিল রয়েছে, যা আমরা আগেই বাস্তবায়ন করেছি। এ সময় তিনি শিশুদের একা না ছাড়ার এবং কুকুরের চোখের দিকে তাকিয়ে পথ না চলার পরামর্শ দেন।
গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান বলেন, আমাদের ভ্যাকসিনের যথেষ্ট মজুত রয়েছে। কুকুরের জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও মানুষের সুরক্ষায় প্রয়োজন অবশ্যই ডগ ম্যাস ভ্যাকসিনেশন। তবেই সবার সুরক্ষা সম্ভব, অন্যথায় সবারই ঝুঁকি থেকে যাবে।

Post Views: 22

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের আয়োজনে   পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন এডিসি জেনারেল

দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের আয়োজনে  পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন এডিসি জেনারেল

by admin
October 5, 2026
0
16

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল  দিনাজপুর এর আয়োজনে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব হাসপাতাল- চোখের সেবায়...

অক্টোবর সেবাপক্ষ  উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের    ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) অনুষ্ঠিত

অক্টোবর সেবাপক্ষ  উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের   ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) অনুষ্ঠিত

by admin
October 5, 2026
0
4

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ।। অক্টোবর  সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে ৫ অক্টোবর-২০২৬    সোমবার শহরের লালবাগ উন্নয়ন ক্লাব প্রাঙ্গনে দিনাজপুর লায়ন্স...

দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার   মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত

দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার  মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত

by admin
October 5, 2026
0
2

মোঃ ইউসুফ আলী দিনাজপুর প্রতিনিধি। সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতে ও বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি...

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩ টি ঘর

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩ টি ঘর

by admin
October 5, 2026
0
3

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩ টি ঘর আব্দুর রাজ্জাক বাপ্পী ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি...

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারপিটের অভিযোগ

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারপিটের অভিযোগ

by admin
October 5, 2026
0
31

রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মামুনুর রশিদকে মারধর ও গলা চেপে হত্যার চেষ্টার ঘটনায় থানায়...

অক্টোবর সেবা পক্ষ  উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের  চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান

অক্টোবর সেবা পক্ষ  উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের  চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান

by admin
October 5, 2026
0
12

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ।। অক্টোবর  সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে ৪ অক্টোবর-২০২৬   রবিবার  শহরের লায়ন্স মোড় ফুলবাড়ি বাসস্ট্যান্ড (নিমনগর) লায়ন্স...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র October 5, 2026
  • হেলমেট পরে অফিস করেন ইউপি কর্মকর্তা October 5, 2026
  • গাইবান্ধায় ৬ মাসে কুকুর ও শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু October 5, 2026
  • গাজীপুর সিটি করপোরেশন তার সকল কার্যালয়গুলোতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ October 5, 2026
  • সাংবাদিকদের মাদক কারবারি ও সেবনকারী’ হিসেবে বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত  October 5, 2026
  • দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের আয়োজনে  পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন এডিসি জেনারেল October 5, 2026
  • অক্টোবর সেবাপক্ষ  উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের   ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) অনুষ্ঠিত October 5, 2026
  • দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার  মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত October 5, 2026
  • সার্বিয়ার এক সুন্দরী তরুণী, নাম মারিয়া আব্রামোভিচ, ১৯৭৪ সালে এক ভয়ংকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পৃথিবীকে October 5, 2026
  • আমার প্রথম বাচ্চা হওয়ার পর তার কানে আজান দেয় আমার শ্বশুর। October 5, 2026
  • ভালোবাসার ক্ষেত্রে পুরুষকে মোটামুটি চার ধরনের দেখা যায়: October 5, 2026
  • এই লেখা নারী, শিশু, নাবালক, অপ্রাপ্তবয়স্ক এবং অতি বৃদ্ধ কেউ পড়বেন না! সব খাবার যেমন সবার জন্য নয়, সব লেখাও তেমন সবার জন্য নয়। হজম হবে না, অথবা বদহজম হবে….!!! October 5, 2026
  • কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের জাহাঙ্গীর-ফিরোজের ঘুস বাণিজ্যের বিরুদ্ধে ফুঁসে ওঠেছেন যাত্রীরা October 5, 2026
  • ঢাকার বারিধারা থেকে এক ভাই জুম্মার নামাজ শেষে ঘরে ফিরে তার স্ত্রীর সাথে অত্যন্ত রোমাঞ্চকর ও কামুক মুহূর্তের এই ছবিটি October 5, 2026
  • একটু এই ভণ্ডামির অঙ্কটা দেখুন—হলের মধ্যে সাদা কাপড় পরে ম্যাটের ওপর বসার নাটক করা October 5, 2026
  • একদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, অন্যদিকে তরুণ-তরুণীদের সন্তানধারণে অনীহা। October 5, 2026
  • যাকে পাওয়ার জন্য পরিবারের সবাইকে ল-জ্জায় পেলে পালিয়ে গেছিলাম,আজ সে-ই সবচেয়ে বড় ধোঁ-কাটা দিল। October 5, 2026
  • আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ October 5, 2026
  • রাবিতে গণমাধ্যমকর্মীদের ওপর আক্রমণ কর্তৃত্বের সহিংস লড়াই: দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণ করুন; বিএনপি ও জামায়াতের প্রতি টিআইবির আহবান October 5, 2026
  • চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব চট্টগ্রাম October 5, 2026
  • হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার? October 5, 2026
  • ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩ টি ঘর October 5, 2026
  • হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হাডুডু, পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সংকটে এই খেলা October 5, 2026
  • নওগাঁর সাপাহারে বিশ্ব শিক্ষক দিবসে সড়ক দু’র্ঘ’টনা’য় স্কুল শিক্ষকের মৃ’ত্যু। October 5, 2026
  • নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু আজ October 5, 2026
  • লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর October 5, 2026
  • শিক্ষানবিশ ৭২ এএসপিকে বদলি ও পদায়ন October 5, 2026
  • ১৩০৬ টাকার সিলিন্ডার ১০ মাসের ব্যবধানে কিনতে হচ্ছে ১৮৩৭ টাকায় October 5, 2026
  • সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য October 5, 2026
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী October 5, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

      উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

      October 5, 2026
      হেলমেট পরে অফিস করেন ইউপি কর্মকর্তা

      হেলমেট পরে অফিস করেন ইউপি কর্মকর্তা

      October 5, 2026
      গাইবান্ধায় ৬ মাসে কুকুর ও শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

      গাইবান্ধায় ৬ মাসে কুকুর ও শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

      October 5, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d