হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার মহাপঞ্চমীর দেবী দুর্গার আনুষ্ঠানিক বোধন এর মাধ্যমে শুরু হয়েছে । জামালপুর জেলার জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর উপজেলায় ২২৭ টি পুজা মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে৷
এবার পূজার ছুটি ৩ দিনসহ সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে মোট ৫ দিন ছুটি থাকছে।
বুধবার উৎসবের শেষ দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন।
নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ৬০০ অধিক পুলিশ ও ডিবি পুলিশ সদস্যরা পুজা মন্ডপ গুলোতে ডিউটি করবেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন৷ পাশাপাশি আনসার,, বিজিবি, র্যাব সহ অন্যান্য প্রশাসনিক দপ্তরগুলো টহলে থাকবেন বলে জানা গেছে ।
পিটিসি
জামালপুর থেকে বিস্তারিত জানালেন প্রতিবেদক মাসুদুর রহমান
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম.
মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনা মদন উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সাধারণ ব্যবসায়ী...









