রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-বিরামপুরে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসাসহ গাঁজার গাছ ও মাদক মা-দুই মেয়েকে আটক করেছে থানা পুলিশ। আজ (১৫ মে) দিনাজপুর জেলা অর্ন্তরগত বিরামপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের চৌকস দল মাদক ব্যবসায়ী মা ও দুই মেয়েকে আটক করেন। তারা হলেন,বিরামপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের বেগমপুর মহল্লার আবু বক্করের স্ত্রী জোসনা বেগম (৫০), দুই মেয়ে সুইটি খাতুন (১৯) ও বিউটি খাতুন (২১)। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ মে) রাত সোয়া দু’টায় এসআই হরি দাস বর্মন সঙ্গীয় ফোর্স সহ বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুন্টিস্থ জোসনা ভাতের হোটেলের ভেতরে ও হোটেলের পাশে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসায় জড়িত মা জোসনা বেগম (৫০),দুই মেয়ে সুইটি খাতুন (১৯) ও বিউটি খাতুন (২১) কে ১১০ গ্রাম শুকনা গাঁজা,৩০০ গ্রাম ওজনের ১টি তাজা গাঁজার গাছ ও গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ১’শত ৭০ টাকাসহ তাদের আটক করা হয়েছে। এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১৮(ক)/৪১ ধারায় মামলা হয়েছে। যার মামলা নং-১০,তাং ১৫/০৫/২০২২ইং। তিনি আরও জানান,আটক মাদক ব্যবসায়ী মা ও দুই মেয়েকে রবিবার (১৫ মে) সকালে আসামীদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।।






