স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুধারামে উপজেলা দিবস উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৩ অক্টোবর ২০২৬ইং) শুক্রবার ৯নং কালাদরাপ ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভায় কালাদরাপ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এ এম মানিক খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে অংশ নেন সাবেক ছাত্রনেতা কাজী শাহাদাত হোসেন, বারাহী পুর ওয়ার্ড সভাপতি আবু তাহের মেম্বার, নোয়াখালী জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ সিরাজুল হক সিরাজ, যুব সংহতির উপজেলার যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, মোঃ খলিল মেম্বারসহ অসংখ্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত ৯নং কালাদরাপ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এ এম মানিক খন্দকার কে আসন্ন ইউপি নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত দলীয় ভাবে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ। মতবিনিময় সভা চলাকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা জনাব জিএম কাদের নোয়াখালীতে উপজেলা দিবসের কর্মসূচি মতবিনিময় সভা চলাকালে উপস্থিত অংশগ্রহণকারী জনসাধারণের সাথে মোবাইল ভিডিও কলে কুশল বিনিময় করেন। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, বিচারহীনতা ও দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাসী হামলা ও সহিংসতা নিয়ে গভীর আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ। তিনি দেশের সার্বিক পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।
মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি নিরাপদ সমাজ গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবী...









