হাসিমুখের আড়ালে এক জীবনযুদ্ধ: থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর রাহাতের পাশে জেলা প্রশাসন, লক্ষ্মীপুর।
অন্যকে হাসাতে ভালো লাগে ১২ বছর বয়সী ছোট্ট রাহাত হোসেনের। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দারুণ সব ভিডিও বানিয়ে সে যেমন সামাজিক মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটায়, তেমনি ক্যামেরার আড়ালে তাকে লড়তে হচ্ছে এক কঠিন বাস্তবতার সাথে। জন্মের পর থেকেই সে থ্যালাসেমিয়া নামক মারাত্মক রক্তস্বল্পতাজনিত রোগে আক্রান্ত। নিয়মিত রক্ত পরিবর্তন ও চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তার দিনমজুর বাবার পরিবার আজ দিশেহারা।
সোশ্যাল মিডিয়ায় রাহাতের এই জীবন সংগ্রামের গল্পটি জেলা প্রশাসক, লক্ষ্মীপুর মহোদয়ের দৃষ্টিগোচর হয়। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে রাহাতকে আমন্ত্রণ জানানো হয় এবং তার পড়ালেখা ও চিকিৎসার সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
পাশাপাশি, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার প্রদত্ত বিভিন্ন অনুদান ও সহায়তার জন্য কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন, লক্ষ্মীপুর সবসময় সমাজের এমন মেধাবী ও সংগ্রামী শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে।
প্রচারে: জেলা প্রশাসন মিডিয়া সেল, লক্ষ্মীপুর৷









