মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
মঙ্গলবার (২৪ মে) বিকাল ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ১ম গেইট থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এক সমাবেশে মিলিত হয়।
এ সময় “জয় বাংলা জয় বঙ্গবন্ধু ” “বিএনপির গুন্ডারা রাজপথে নামবি না” শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই” ধ্বনি তে পুরো পুরো ক্যম্পাস মুখরিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রায় ৩ শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Post Views: 399
Related