Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ কারা?

বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

admin by admin
May 30, 2022
in বিশেষ সংবাদ, মতামত, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 3 mins read
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের শুরুতে নির্বাচন হতে পারে এমন বাতাস পাওয়া যাচ্ছে। অথচ দু’বছর আগে থেকেই এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। চলছে জোট গঠনের প্রস্তুতি। রাজনৈতিক ভাঙা-গড়াও চলছে প্রকাশ্যে, ভেতরে। আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। এটাই স্বাভাবিক।

ইতোমধ্যে বিরোধী দল বিএনপির পক্ষ থেকে আমেরিকাসহ বিশ্বের শক্তিশালী নিয়ন্ত্রক দেশগুলোকে নিজেদের পক্ষে নেওয়ার লবিং দৃশ্যমান। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষসহ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ওপর বিভিন্ন দেশ চাপ সৃষ্টি করতে দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকেও বলতে দেখেছি, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চান তিনিও। সেই সঙ্গে শক্তিশালী বিরোধী দলও দেখার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন বঙ্গবন্ধুকন্যা।

গত সাত মে আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠকে দল প্রধান যে বক্তব্য দিয়েছেন তাতে রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। সব দলের অংশগ্রহণে শেখ হাসিনার নির্বাচন করার মনোভাব দেখানোর পর বিএনপি অনেকটাই উজ্জীবিত। তারা এখন নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে বেশি কথা বলছে।

অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জায়গা থেকে অনেকটাই সফল। আর বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় প্রভাবশালী রাষ্ট্রগুলো গোটা দুনিয়াজুড়ে গণতান্ত্রিক চর্চার দেশগুলোতে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মিশন নিয়ে নেমেছে এটিও কিন্তু স্পষ্ট। এরই ধারাবাহিকতায় সেসব দেশের বাংলাদেশকে বেছে নেওয়া অমূলক নয়। তাছাড়া এগিয়ে চলার বাংলাদেশ তো এখন গোটা দুনিয়ার মধ্যে আইডল, এ কথা অস্বীকার করার উপায় নেই।

বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি, অর্থনীতি সবকিছুতেই বাংলাদেশ এগিয়ে। ক্ষমতাধর বিশ্বনেতাদের হস্তক্ষেপে বাংলাদেশকে যদি সঠিক পথে পরিচালিত করা সম্ভব হয়, তাহলে তো নিশ্চয়ই খারাপ হবে না? দেশে সঠিকভাবে গণতন্ত্র চর্চা, নির্বাচনে সব দলের অংশগ্রহণ মানেই চলমান অস্থির বিশ্ব রাজনীতিতে ইতিবাচক বার্তা দেবে।

গণতন্ত্র শক্তিশালী হলে দেশে রাজনৈতিক শক্তির প্রভাব বাড়বে। বাংলাদেশে শ্রীলংকা, পাকিস্তান বা নেপালের পরিস্থিতি সৃষ্টি হবে না। সবচেয়ে বড় কথা হলো, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশও শক্তিশালী দেশগুলোর সঙ্গে থেকে নেতৃত্ব দিতে পারবে। নিজেদের শক্তির জানান দিতে পারবে।

আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠকের পর দেশের রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক কথাবার্তাই বেশি। বিশেষ করে বিরোধী দলের রাজনীতি একেবারেই নির্বাচন কেন্দ্রিক। বিএনপির পক্ষ থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ প্রতিদিন সরকারের নানা ব্যর্থতার কথা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। আওয়ামী লীগও হয়তো ভাবছে জাতীয় পার্টি পকেটে, তাই রাজনীতির মাঠে বরাবরের মতোই প্রধান প্রতিপক্ষ মনে হয় বিএনপি!

রাজনীতির মাঠে বিএনপিকে মোকাবিলা করার জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ। বিএনপিও ব্যর্থতার চাপে পিষ্ট হতে হতে আওয়ামী লীগকেই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় হয়তো এগিয়ে যাচ্ছে।

আসলে কি তাই? আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির হিসাবটা একেবারেই ভিন্ন হওয়ার কথা। এর প্রধান কারণ হলো, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর গোটা দুনিয়া একেবারেই অস্থির। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বনেতারা যুদ্ধ থামাতে ব্যর্থ। যদিও শক্তিধর দেশগুলোর যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে উভয় পক্ষকে নানাভাবে ইন্ধন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে যুদ্ধের বিরূপ প্রভাব পড়েছে দেশে দেশে। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। আমদানি নির্ভর পণ্যগুলোর অবস্থা আরও বেশি খারাপ। অনেক দেশ নিজেদের মজুত ধরে রাখতে বিভিন্ন খাদ্যপণ্য রফতানি বন্ধের ঘোষণা দিচ্ছে। এতে স্থানীয় বাজার আরও বেশি অস্থির হচ্ছে।

এমনিতেই তো দেশে উৎপাদিত পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশেষ করে প্রধান খাদ্যশস্য চালের বাজার টালমাটাল গত কয়েক বছর ধরেই। এর বাইরে সয়াবিন তেল, জ্বালানি তেল, মাছ, সবজিসহ সবকিছুই বাড়তির দিকে।

ব্যয় সামলাতে সরকার আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর চিন্তা করছে। এতে আবারও নিত্যপণ্যের বাজার অস্থির হবে। বাড়ছে পণ্য পরিবহন ও উৎপাদন ব্যয়। যা জীবনযাত্রায় সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে।

বৈশ্বিক বাস্তবতাসহ নানা কারণে দেশে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। এমনিতেই তো কোভিডের কারণে আড়াই কোটির বেশি মানুষ বেকার হয়েছে। বেকারদের মধ্যে অনেকেই এখনও চাকরি পাননি। যারা পেয়েছেন তাদের একটা বড় অংশ কম বেতনে চাকরি করে কোনোরকম দিনাতিপাত করছেন। সংসার চালাতে কষ্ট হচ্ছে সবার। বহু পরিবার খরচের হাত গুটিয়ে এনেছে। কাটছাঁট ব্যয়ে চলছে সংসার।

এই পরিস্থিতিতে সবাই কমবেশি ক্ষুব্ধ। কেউ বিশ্বাস করুক আর না করুক, শহর থেকে গ্রাম সবখানেই সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে। রাজনীতির মাঠেও এ নিয়ে আলোচনা-সমালোচনা বিস্তর। সরকারের নানা ব্যর্থতা থাকলেও গত ১৩ বছরের বেশি সময়েও মানুষকে কিন্তু মাঠে নামাতে পারেনি বিএনপি। অথচ নিত্যপণ্যের ইস্যুতে দল-মত নির্বিশেষে সবাই সরকারের বিরুদ্ধে। কারণ, মানুষকে আগে খেয়ে বাঁচতে হবে, তারপর রাজনীতি বা আন্দোলন।

নিত্যপণ্যের উচ্চমূল্যের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে আসবে সে পরিস্থিতিও কিন্তু দেশে নেই। তবে ক্ষুব্ধ এই মানুষগুলো দল ও মতের ঊর্ধ্বে ওঠে ব্যালটের মাধ্যমে নিত্যপণ্যের দাম কমানোর ব্যর্থতার জবাব দিতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে! এই বিবেচনায় আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু নিত্যপণ্য!

নির্বাচন সামনে– তাই এই ইস্যু বিরোধী দল বিএনপি কাজে লাগাবে এটাই স্বাভাবিক। বিএনপির নির্বাচনকালীন সরকার, আসন সমঝোতাসহ রাজনৈতিক সব রকমের ইস্যু বাদ দিয়ে সরকারের ব্যর্থতা যদি মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরার পাশাপাশি ক্ষমতায় গেলে সবছিুর দাম কমানোর প্রতিশ্রুতি যদি ভোটারদের বিশ্বাস করানো যায়, তাহলেই তো  পোয়াবারো।

তবে কি আওয়ামী লীগ বসে থাকবে? মোটেও না। গেলো ১৩ বছরের বেশি সময়ে দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এ কথা মানুষের কাছে তুলে ধরেতে হবে। ৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয় করে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, এটি কি কম সফলতা?

এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা-চট্টগ্রাম-সিলেট-ময়মনসিংহ-টাঙ্গাইলসহ একের পর এক ফোর লেন প্রকল্প, ঢাকা-কক্সবাজার রেল লাইন প্রকল্প, ৬৪ জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা, মেট্রোরেল, বিআরটি, কর্ণফুলী টানেলসহ সব উন্নয়নের চিত্র ব্যাপকভাবে ১৪ দলকে সঙ্গে নিয়ে প্রচার করতে হবে।

চলমান অর্থনৈতিক মন্দার মধ্যেও যদি ২০২৩ সালের শুরু থেকে নিত্যপণ্য আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে মানুষ এতদিনের সব দুঃখ-কষ্টের কথা সহজেই ভুলে যাবে। এতে আওয়ামী লীগের প্রতি জনসমর্থন রাতারাতি বাড়বে, এতে কোনও সন্দেহ নেই। নির্বাচনি বৈতরণী পার হতে আওয়ামী লীগ মূল হাতিয়ার হিসেবে এরকম চিন্তা কাজে লাগাতে পারে।

বর্তমান ক্ষমতাসীন দলের সামনে আগামী নির্বাচন সামনে রেখে আরও দুটি চ্যালেঞ্জ রয়েছে। এর একটি হলো যেসব যুদ্ধাপরাধীর বিচার বা সাজা হয়েছে তাদের পরিবারের সদস্যরা কিন্তু বসে নেই, থাকার কথাও নয়। বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। নির্বাচনের সুযোগে তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করতে পারে। এই অশুভ শক্তি সফল হলে রাজনৈতিক সমর্থন আদায়েও কিন্তু সময় লাগবে না। এ ব্যাপারে সজাগ থাকা জরুরি।

সেই সঙ্গে বিদেশি যেসব শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলছে বা চাপ সৃষ্টি করছে, তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করা, তাদের ব্যাপারেও আওয়ামী লীগকে আরও বেশি সতর্ক পদক্ষেপ নিতে হবে। এজন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি। বাড়াতে হবে আন্তর্জাতিক মিত্রের সংখ্যাও।

মনে রাখতে হবে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, যুদ্ধাপরাধীদের পরিবারের লোকজনের দেশি-বিদেশি ষড়যন্ত্র ও আন্তর্জাতিক নগ্ন হস্তক্ষেপ। এই তিন সমস্যা মোকাবিলা সম্ভব হলে, ২০৪১ সালে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ উন্নত ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে।

লেখক: সাংবাদিক ও কলাম লেখক

rajan0192@gmail.com

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।banglatribune.com

Post Views: 456

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d